Sumit Nagal: দেশের এক নম্বর টেনিস তারকা হয়েও নেই স্পনসর, আর্থিক সংকটে সুমিত নাগাল
লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সোমদেব দেববর্মণের পর ভারতীয় টেনিসের মুখ এখন সুমিত নাগাল। কিন্তু দেশের এক নম্বর টেনিস খেলোয়াড় পড়েছেন আর্থিক সংকটের মধ্যে। খানিকটা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে নিজের আর্থিক সংকটের কথা জানিয়েছেন সুমিত। এমনকি জার্মানি থেকে ট্রেনিং বন্ধ করে চলে আসতে হয়েছিল ভারতের বর্তমান ১ নম্বর টেনিস তারকাকে।
ভারতীয় টেনিস তারকা বলেছেন, 'আমি যদি আমার ব্যাঙ্কের গচ্ছিত অর্থ দেখেন তাহলে দেখবেন বছরের শুরুতে আমার যা ছিল তা আছে। এটি ৯০০ ইউরো(ভারতীয় মুদ্রায় যা ৮০ হাজার টাকা)। কঠিন সময়ে আমি একটু সাহায্য পেয়েছিলাম প্রশান্ত সুতারের কাছ থেকে। মহা (MAHA) টেনিস ফাউন্ডেশনে সাহায্য করছেন এবং আমি আইওএলসির থেকে মাসিক (বেতন)ও পাই। কিন্তু আমার কোন বড় স্পনসর নেই।'

একইসঙ্গে সুমিত উল্লেখ করেন, 'আমি যা আয় করছি তা টেনিসে বিনিয়োগ করছি। আমি একটি কোচ নিয়ে যাতায়াত করি তাতে আমার বাৎসরিক খরচ খরচ হয় প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা এবং তা শুধুমাত্র একটি ট্রাভেলিং কোচের (কোন ফিজিও নেই)। আমি যা কিছু করেছি তা ইতিমধ্যে বিনিয়োগ করেছি।'
এর পাশাপাশি নাগাল বেলন, 'আমি মনে করি গত কয়েক বছর ধরে ভারতের এক নম্বর খেলোয়াড় হওয়া সত্ত্বেও আমার সমর্থনের অভাব রয়েছে। আমিই একমাত্র খেলোয়াড় যিনি গ্র্যান্ড স্ল্যামের জন্য যোগ্যতা অর্জন করেছি, গত কয়েক বছরে অলিম্পিকে (টোকিও) একটি (টেনিস) ম্যাচ জেতা একমাত্র খেলোয়াড়। কিন্তু এখনও সরকার আমার নাম টপসে যোগ করেনি।'

পাঞ্জাবি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ছেলে, নাগাল গত বছর কোর্টের বাইরে যুদ্ধে লড়েছিল যখন তার চোট নিয়ে এবং কয়েকবার করোনাতেও আক্রান্ত হয়েছিলেন।কিন্তু সব কিছুকে হারিয়ে আবার টেনিস কোর্টে ফিরেছেন স্বমহিমায়।

সদ্য ডেভিস কাপেও লজ্জার হাত থেকে ভারতীয় দলকে বাঁচিয়েছেন সুমিত নাগাল। লখনউয়ে ডেভিস কাপে মরক্কোর বিরুদ্ধে 'ওয়ার্ল্ড গ্রুপ টু' এর টাইয়ে দিনের শেষে ভারেতর মান রক্ষা করেন সুমিত। প্রথম ম্যাচে অভিষেক হওয়া শশীকুমার মুকুন্দ তৃতীয় সেটে খোঁড়াতে খোঁড়াতে কোর্ট ছেড়ে যেতে বাধ্য হন। তখন ম্যাচের স্কোর শশীর পক্ষে ৭-৬ (৪), ৫-৭, ১-৪। ফলে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। দ্বিতীয় সিঙ্গলসে বিশ্বের ১৫৬ নম্বর সুমিত নাগাল ৬-৩, ৬-৩ ফলে হারান বিশ্ব ক্রমপর্যায়ে ৭৭৯ নম্বরে থাকা অ্যাডাম মাউন্ডারকে। যে জয়ে সমতা ফেরায় ভারতীয় দল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications