এটিপি চ্যালেঞ্জার জিতে জীবনের সেরা র্যাঙ্কিং-এ পৌঁছলেন ভারতের সুমিত নাগাল
কেরিয়ারের দ্বিতীয় এটিপি চ্যালেঞ্জার টুর্নামেন্ট জিতে জীবনের সেরা র্যাঙ্কিং-এ পৌঁছলেন ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল। এটিপি র্যাঙ্কিং-এ ২৬ ধাপ উঠলেন ২২ বছরের তরুণ।
কেরিয়ারের দ্বিতীয় এটিপি চ্যালেঞ্জার টুর্নামেন্ট জিতে জীবনের সেরা র্যাঙ্কিং-এ পৌঁছলেন ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল। এটিপি র্যাঙ্কিং-এ ২৬ ধাপ উঠলেন ২২ বছরের তরুণ। তাঁর মধ্যে ভবিষ্যতের মহা-তারকা হওয়ার সব সম্ভাবনাই দেখছে ভারতের ক্রীড়া মহল।

দ্বিতীয় এটিপি চ্যালেঞ্জার
আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেসে এটিপি চ্যালেঞ্জার টুর্নামেন্টের ফাইনালে স্থানীয় তারকা ফাকুন্দ বাগিনসের মুখোমুখি হয়েছিলেন ভারতের সুমিত নাগাল। মাত্র ৩৭ মিনিটে ম্যাচ জিতে যান ভারতীয় তারকা। নাগালের পক্ষে ৬-৪, ৬-২ ফলে ম্যাচ শেষ হয়।

সেরা এটিপি র্যাঙ্কিং
এই টুর্নামেন্টে নামার আগে এটিপি র্যাঙ্কিং-এ ১৬১ নম্বর স্থানে ছিলেন ভারতের সুমিত। টুর্নামেন্ট জেতার পর ২৬ ধাপ উঠে নাগালের বর্তমান র্যাঙ্কিং ১৩৫।

গত সপ্তাহে হার
গত সপ্তাহে বাঞ্জা লুকা এটিপি চ্যালেঞ্জারের ফাইনাল পর্যন্ত পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেননি সুমিত নাগাল। তবু ফাইনালে পৌঁছনো যে মুখের কথা নয়, তা ভারতীয় তারকার বর্তমান এটিপি র্যাঙ্কিং থেকেই বোঝা যাচ্ছে।

ইউএস ওপেন
ইউএস ওপেনের প্রথম রাউন্ডে রাজা রজার ফেডেরার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সুমিত নাগাল। রজারের বিরুদ্ধে তিনি প্রথম সেট জিতেও যান। নাগালের এই পারফরম্যান্স নিয়ে বিশ্বে চর্চা হয়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications