ফরাসি ওপেনের হাই-ভোল্টেজ যুদ্ধে মেদভেদেভকে হারিয়ে সেমিফাইনালে সিটসিপাস
ফরাসি ওপেনের হাই-ভোল্টেজ ম্যাচে মেদভেদেভকে হারিয়ে সেমিফাইনালে সিটসিপাস
ফরাসি ওপেনের হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে ড্যানিল মেদভেদেভকে সহজেই হারিয়ে দিলেন স্টেফানো সিটসিপাস। ক্লে কোর্টে বিশ্বের দুই নম্বর টেনিস তারকার বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় হাসিল করে শেষ চারের লড়াইয়ে প্রবেশ করলেন পাঁচ নম্বর। ফরাসি ওপেনের অন্য কোয়ার্টার ফাইনালে আজ কোর্টে নামবেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ।

ফরাসি ওপেনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ড্যানিল মেদভেদেভ ও স্টেফানো সিটসিপাসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিলেন টেনিস প্রেমীরা। হয়েছে তার উল্টোটাই। কার্যত একপেশে ভাবেই মোকাবিলা জিতেছেন গ্রিসের সিটসিপাস। ম্যাচের শুরু থেকেই নড়বড়ে মনে হওয়া রাশিয়ার মেদভেদেভ ব্যাকফুটে চলে যান প্রথম গেমেই। ৬-৩ ফলাফলে ওই মোকাবিলা জিতে যান সিটসিপাস। ওই সেটে মেদভেদেভের দুটি সার্ভিস ব্রেক করেন গ্রিসের তারকা।
ম্যাচের দ্বিতীয় সেটে খানিকটা লড়াই করার চেষ্টা করেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। ফলে টাইব্রেকার পর্যন্ত গড়ায় মোকাবিলা। সেখানে শেষ হাসি হাসেন সেই সিটসিপাসই। ৭-৬(৭-৩) ফলাফলে ওই মোকাবিলা জিতে যান গ্রিসের তারকা। ম্যাচে টিকে থাকতে হলে তৃতীয় সেট জিততেই হত ড্যানিল মেদভেদেভকে। ফলে খোলস ছেড়ে বেরিয়ে তিনি নিজের সেরাটা তুূলে আনবেন বলে মনে করেছিলেন টেনিস প্রেমীরা। তাঁদের হতাশই করেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা।
Moving in the right direction 🧭#RolandGarros | @steftsitsipas pic.twitter.com/wGPyxClitc
— Roland-Garros (@rolandgarros) June 9, 2021
ম্যাচের তৃতীয় সেটে মেদভেদেভের একটি সার্ভিস ব্রেক করেন সিটসিপাস। তাতেই হার-জিতের ফলাফল নির্ধারিত হয়ে যায়। ওই কোয়ার্টার ফাইনালের তৃতীয় সেট ৭-৫ ফলাফলে জিতে যান গ্রিসের তারকা। সেমিফাইনালে স্পেনের আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন স্টোফানো সিটসিপাস। আজ ফরাসি ওপেনের অতি গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে ইতালির মাত্তেও বেরেট্টিনির বিরুদ্ধে খেলতে নামছেন বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচ। আর্জেন্তিনার দিয়েগো স্কোয়ার্টজম্যানের বিরুদ্ধে খেলতে নামবেন কিংবদন্তি রাফায়েল নাদাল।












Click it and Unblock the Notifications