ফরাসি ওপেনে জেরেভ বধ, কেরিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে সিতসিপাস

ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে পৌঁছে গেলেন গ্রিসের স্তেফানোস সিতসিপাস। আজ রোলাঁ গারোয় বিশ্বের পাঁচ নম্বর টেনিস তারকা হারালেন বিশ্বের ছয় নম্বর জার্মানির আলেকজান্ডার জেরেভকে।

কেরিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে সিতসিপাস

পাঁচ সেটের ম্যারাথন ম্যাচ চলল ৩ ঘণ্টা ৩৭ মিনিট। প্রথম দুটি সেট ৬-৩, ৬-৩-এ জিতে নিয়েছিলেন সিতসিপাস। যদিও তৃতীয় ও চতুর্থ সেট ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে লড়াই জমিয়ে দেন জেরেভ। তবে শেষরক্ষা করতে পারেননি।

কেরিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে সিতসিপাস

নির্ণায়ক তৃতীয় সেট সিতসিপাস জিতে নেন ৬-৩ ব্যবধানে। ২০১৯ ও ২০২১ সালে অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনালে উঠলেও ফাইনালের টিকিট হাতে পাননি সিতসিপাস। এমনকী গত বছর রোলাঁ গারোতেও সেমিফাইনালেই বিদায় নিতে হয়েছিল তাঁকে। এই প্রথম তিনি কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন।

কেরিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে সিতসিপাস

তাঁর প্রতিপক্ষ আর কয়েক ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। শীর্ষবাছাই নোভাক জকোভিচ অথবা ক্লে কোর্টের রাজা তথা ১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ও এবারের তৃতীয় বাছাই রাফায়েল নাদালের চ্যালেঞ্জ ফাইনালে সামলাতে হবে সিতসিপাসকে। সিঙ্গলসে বিশ্বের এক নম্বর জকোভিচ ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। নাদাল ও ফেডেরার দুজনেই জিতেছেন ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম। এবারের ফরাসি ওপেনে জকোভিচ শীর্ষবাছাই হলেও সবচেয়ে বেশিবার ফরাসি ওপেন খেতাব জিতেছেন রাফা। এটিপি ব্যৃাঙ্কিংয়ে নোভাক জকোভিচ রয়েছেন এক নম্বরে। রাফায়েল নাদাল তিনে। এখনও অবধি ৫৭ বার এই দুই টেনিস তারকা পরস্পরের মুখোমুখি হয়েছেন। নোভাক জকোভিচ জিতেছেন ২৯টিতে, ২৮টিতে জিতেছেন নাদাল।

অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে ফাইনালে ওঠার পর বারবোরা ক্রেজসিকোভা পার্টনার সিনিয়াকোভাকে নিয়ে পৌঁছেছেন মহিলা ডাবলসের ফাইনালেও। লিনেট-পেরা জুটিকে তাঁরা হারিয়েছেন ৬-১, ৬-২ সেটে। ২০১৮ সালে ক্রেজসিকোভা-সিনিয়াকোভা জুটি ফরাসি ওপেন ও উইম্বলডনে ডাবলস খেতাব জেতে। সিঙ্গলসে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠা ক্রেজসিকোভা আরেকটি নজির গড়তে পারেন। ২০০০ সালে মেরি পিয়ার্সের পর ফরাসি ওপেনে এবার তাঁর সামনে একইসঙ্গে সিঙ্গলস ও ডাবলস খেতাব জয়ের হাতছানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+