Australia Open 2022: ইতিহাস থেকে মাত্র একটি জয় দূরে নাদাল, ফাইনালে পৌঁছে আটকাতে পারলেন না চোখের জল
ইতিহাস থেকে মাত্র একটি জয় দূরে নাদাল, ফাইনালে পৌঁছে আটকাতে পারলেন না চোখের জল
ইতিহাস তৈরি থেকে আর মাত্র একটি জয় দূরে রাফায়েল নাদাল। শুক্রবার মাতেও বারেত্তিনি'কে চার সেটের ম্যাচে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন এই স্প্যানিয়ার্ড। ৩৫ বছর বয়সী রাফায়েলের পক্ষে ম্যাচের ফলাফল ৬-৩, ৬-২, ৩-৬ এবং ৬-৩।

পুরুষদের সিঙ্গলসে নাদাল ছাড়াও ২০টি করে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন টেনিস মহাতারকা রজার ফেডেরার এবং নোভাক জকোভিচের। ২০২২ অস্ট্রেলিয়ান ওপেন জিতলে পুরুষদের টেনিসে সিঙ্গলসে সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা হয়ে উঠবেন নাদাল। ষষ্ঠবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে তাই নিজের আবেগকে সামলাতে পারেননি এই স্প্যানিয়ার্ড। কিটব্যাগে মুখ রেখে কেঁদে ফ্যালেন ভরা গ্যালারির সামনে।
🇪🇦 Rafael Nadal's Cry 😭😭😭#AusOpen ❤ pic.twitter.com/Fk9K9dqZE7
— FAN_TENNIS | STREAM 🎥🎾📱💻 (@FANTENNIS4) January 28, 2022
তিনি বলেন, "আমার কাছে সব কিছুর থেকে এগিয়ে অস্ট্রেলিয়ান ওপেন। দুর্দান্ত একটা ইভেন্ট এটা। কেরিয়ারে বেশ কিছু দুর্দজান্ত ফাইনাল আমি এখানে খেলেছি। যার মধ্যে ২০১২ সালে নোভাকের বিরুদ্ধে এবং ২০১৭ সালে রজারের বিরুদ্ধে ভাল সুযোগ ছিল। আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ আমার কেরিয়ারে ২০০৯ সালে একবার হলেও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছি। আমি কখনও ভাবিনি ২০২২ সালে আমার কাছে আরও একটি সুযোগ আসবে। আজকের এই জয়কে উপভোগ করতে চাই এবং রবি ফাইনালে সেরাটা দিয়ে চেষ্টা করব।"
"For me, it's all about the Australian Open."
— #AusOpen (@AustralianOpen) January 28, 2022
@RafaelNadal · #AusOpen · #AO2022 pic.twitter.com/FvpKnmUNay
এ দিন রড লেভার এরিনায় ইতালির বারেত্তিনির বিরুদ্ধে শুরু আগেই আক্রমণাত্মক ঠিলেন নাদাল। স্প্যানিশ তারকার বিরুদ্ধে প্রথম দুই সেটে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি বারেত্তিনি। তৃতীয় সেটে ম্যাচে ফেরে ইতালির প্রতিদ্বন্দ্বী। নাদালের দু'টি সার্ভিস ব্রেক করে ৩-৬ ব্যবধানে তৃতীয় সেট জিতে ম্যাচ বাঁচায় মাতেও। যদিও তাঁর এই লড়াই শেষ পর্যন্ত কাজে আসেনি। দুই ঘণ্টা ৫৫ মিনিটের লড়াইয়ে চতুর্থ সেট ৬-৩ ব্যবধানে জিতে বছররে প্রথম গ্র্যান্ডস্ল্যামে জায়গা করে নেন স্পেনের কিংবদন্তি টেনিস তারকা।
অপর সেমিফাইনালে রড লেভার এরিনায় আজ মুখোমুখি হবেন স্টিফানস সিটসিপাস এবং ড্যানিল মেদভেদেভ। এই সেমিফাইনলে যে জিতবেন তাঁর বিরুদ্ধে রবিবার ইতিহাস তৈরি করে কেরিয়ারের ২১তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে নামবেন নাদাল।
শীর্ষ বাছাই হিসেবে জকোভিচ ড্র-এ জায়গা করে নিলেও তাঁকে শেষ পর্যন্ত সরকারের নির্দেশে টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন অস্ট্রেলিয়াকে বিদায় জানাতে হয়। জকোভিচ না থাকায় ষষ্ঠ বাছাই হিসেবে টুর্নামেন্টে অংশ নিলেও অন্য ফেভারিট হয়ে উঠেছিলেন নাদাল। ২০২২ অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হতে পারলে কেরিয়ারে দ্বিতীয়বার এই খেতাব অর্জন করবেন তিনি। ২০০৯ সালে একমাত্র অস্ট্রেলিয়ান ওপেনটি জিতেছিলেন নাদাল। ২০০৯ সংস্করণের পর আরও চারবার ফাইনালে উঠলেও খেতাবের সঙ্গে দূরত্বটা রয়েই গিয়েছে।












Click it and Unblock the Notifications