নতুন তারকা স্লোয়ানে, ভবিষ্যতের সেরেনা হওয়ার লক্ষ্যে যাত্রা শুরু মার্কিনির

ইউএস ওপেনের ফাইনাল জিতে বিশ্ব টেনিস সার্কিটে নিজের পা -টা আরও একটু মজবুত ভাবে ফেললেন এই মার্কিনি তরুণী, জেনে নিন তাঁর সম্পর্ক দু-চার কথা।

ইউ এস ওপেনের ফাইনালে জয়ী হয়ে গোটা দুনিয়াটাই বদলে গেছে স্লোয়ানে স্টিফেনসের। ফাইনালে জিতে ৩.৭ মিলিয়ন ডলার পুরস্কার পেয়ে চক্ষু চড়কগাছ হয়ে গেছে মার্কিনি তরুণীর। যে পুরস্কারমূল্য পেয়েছেন তিনি ভারতীয় টাকায় তার মূল্য প্রায় ২৬ কোটি টাকা। তবে নতুন এই তারার বিষয়ে এটুকুই যথেষ্ট তথ্য নয়, দেখে নিন কীভাবে কেরিয়ারে ধাপে ধাপা এগিয়েছেন এই তরুণী টেনিস সেনসেশন।

জীবনের প্রথম মেজর ট্রফি

জীবনের প্রথম মেজর ট্রফি

ম্যাডিসন কী কে হারিয়ে জীবনের প্রথম মেজর ট্রফি জিতলেন স্লোয়ানে স্টিফেনস। কেরিয়ারের প্রথম মাইলস্টোনে অবশ্য ফাইনালে জিততে বিশেষ কাঠখড় পোয়াতে হয়নি তাঁকে। ৬-৩ , ৬-০ ম্যাচ পকেটে পুড়ে নেন তিনি।

কোথাকার মেয়ে এই স্লোয়ানে

কোথাকার মেয়ে এই স্লোয়ানে

১৯৯৩ সালে ফ্লোরিডায় জন্মগ্রহণ করেন স্লোয়ানে। মা ছিলেন সাঁতারু, বাবা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবলার। ছোটবেলা থেকেই তাই খেলাধুলোর পরিবেশের মধ্যেই বড় হয়ে উঠেছেন তিনি। মাত্র ৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় টেনিস খেলা শুরু।

পেশাদার টেনিসে পা রাখা

পেশাদার টেনিসে পা রাখা

২০০৭ সালে প্রথম পেশাদার টেনিস খেলেন স্লোয়ানে। ২০০৯ থেকে নিয়মিত ডাব্লু টি এ টুর্নামেন্টে খেলছেন কৃষ্ণাঙ্গী এই টেনিস তারকা।

প্রথম ট্রফি

প্রথম ট্রফি

২০১১ সালে ক্যাম্পারিনি জিওলি কাপ জেতেন স্লোয়ানে। এটাই তাঁর কেরিয়ারের প্রথম খেতাব। ৫০ হাজার ডলার ছিল তাঁর প্রথম পুরস্কার মূল্য।

গ্র্যান্ডস্ল্যাম অভিযান

গ্র্যান্ডস্ল্যাম অভিযান

২০১২-র সময় থেকে একটু একটু করে নিজেকে পরিণত করে নিচ্ছিলেন স্লোয়ানে স্টিফেনস। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে পৌছেছিলেন তিনি।

ধারাবাহিকতার অভাব

ধারাবাহিকতার অভাব

পাওয়ার টেনিস ঘরানার টেনিস খেলেনে স্লোয়ানে। ২০১২-র মধ্যে সিঙ্গলস ক্রমতালিকায় ২৫ জনের মধ্যে ঢুকলেও ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছে এই মার্কিনি।

একনজরে গ্র্যান্ডস্ল্যামে সেরা পারফরম্যান্স

একনজরে গ্র্যান্ডস্ল্যামে সেরা পারফরম্যান্স

২০১৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন তিনি। এছাড়া ২০১২ থেকে ২০১৫তে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে যান তিনি। ২০১৩- উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন তিনি।

স্লোয়ানের আইডল

স্লোয়ানের আইডল

সেরেনা ও ভেনাস এই দুই মার্কিনি সিনিয়র স্লোয়েনার কেরিয়ারের আইডল। তবে বেলজিয়ান তারকা কিম ক্লিস্টার্সকেও কেরিয়ারের আইডল মানেন তিনি।

আগামীর স্বপ্ন

আগামীর স্বপ্ন

২৪ বছরের স্লোয়েনা, স্বপ্ন দেখাচ্ছেন, তবে সার্কিটে বড় নাম হয়ে উঠতে গেলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে এই মার্কিন তারকাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+