উইম্বলডনে প্রথম দিনই জোড়া অঘটন, বিদায় ইউ এস ওপেন চ্যাম্পিয়নের
প্রথম দিনই জোড়া অঘটনের সাক্ষী থাকল উইম্বলডন। মহিলাদের সিঙ্গেল বিভাগ থেকে প্রথম দিনই বিদায় নিলেন চতুর্থ বাছাই আমেরিকার স্লোয়ানি স্টিফেন্স এবং ইউক্রেনের এলিনা সিতোলিনা
প্রথম দিনই জোড়া অঘটনের সাক্ষী থাকল উইম্বলডন। মহিলাদের সিঙ্গেল বিভাগ থেকে প্রথম দিনই বিদায় নিলেন চতুর্থ বাছাই আমেরিকার স্লোয়ানি স্টিফেন্স এবং ইউক্রেনের এলিনা সিতোলিনা, যিনি ছিলেন এই টুর্নামেন্টের পঞ্চম বাছাই।

ইতিমধ্যেই স্লোয়ানিকে ভবিষ্যতের সেরেনা উইলিয়ামস মনে করছেন অনেকে। কিন্তু তাঁর এই বিদায় অনেকেই অবাক। এটিপি ক্রমতালিকায় ৫৫ নম্বরে থাকা ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নেয় স্লোয়ানি স্টিফেন্স। স্টিফেন্সের বিপক্ষে খেলার ৬-১, ৬-৩।
অন্য খেলায়, এটিপি তালিকায় ৫৭ নম্বরে থাকা জার্মানির টাটজানা মারিয়াকে কাছে হেরে বিদায় নেন এলিনা সিতোলিনা। এলিনারকে তিন সেটে হারান মারিয়া। মারিয়ার পক্ষে খেলার ফল ৬-৭(৩-৭), ৬-৪, ৬-১।
তবে এই দুই তারকা হেরে গেলেও, পরের রাউন্ডে পৌঁছলেন কারোলিনা ওঝিনাকি এবং ভেনাস উইলিয়মাস।
অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন এবং টুর্মানেন্টের দ্বিতীয় বাছাই ওঝিনাকি এক ঘন্টারও কম সময়ে স্ট্রেট সেটে হারিয়ে দেন আমেরিকার ভারভারা লেপচোঙ্কোকে। ৬-০, ৬-৩ ব্যবধানে হারিয়ে দেন তিনি। ম্যাচ শেষ করতে মাত্র ৫৯ মিনিট সময় নেন তিনি।
পাঁচ বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়মাস, যিনি গত বছর ফাইনালে হেরে গিয়েছিলেন গারবিনে মুগুরুজার কাছে তিনি সুইডেনের জোহানা লারসনকে হারিয়ে দেন তিন সেটের ম্যাচে।
যদিও প্রথম সেটে পিছিয়ে পড়তে হয়েছিল ভেনাসকে। ভেনাসের পক্ষে খেলার ফল ৬-৭(৩-৭), ৬-২, ৬-১।












Click it and Unblock the Notifications