বাংলা বলতে না পারলেও ভালবাসে মিষ্টি দই, প্রবাসী উইম্বলডন জয়ী বাঙালি সমীরের উত্থান চমকে দেওয়ার মতো
জুনিয়র উইম্বলডন জয়ী প্রবাসী বাঙালি সমীরের উত্থান দেখে নেওয়া যাক
জুনিয়র উইম্বলডন জিতে বিশ্বে হইচই ফেলে দিয়েছেন আমেরিকা-নিবাসী প্র্রবাসী বাঙালি। কেবল বাংলা তথা ভারতের টেনিস প্রেমীরা নন, সমীর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে মুগ্ধ হয়েছে বিশ্ব। তাঁর এই স্বপ্নের উত্থান কোথা থেকে শুরু হয়েছিল, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সমীরের ব্যক্তিগত তথ্য
আমেরিকাবাসী সমীর বন্দ্যোপাধ্যায়ের বাবা কুণাল বন্দ্যোপাধ্যায় বেড়ে উঠেছেন অসমে। আর মায়ের জন্ম বিশাখাপত্তনমে। কর্মসূত্রে ১৯৮৬ সালে আমেরিকা পাড়ি জমান সমীরের অভিভাবকরা। টেনিস তারকা এবং তার দিদির জন্ম হয় ওই দেশেই। বাংলা বলতে না পারলেও মিষ্টি দই খেতে পছন্দ করেন সমীর। করোনা ভাইরাসের কারণ এক বছর আগে তাঁর ভারতে আসার পরিকল্পনা ভেস্তে যায়। আরও একবার পরিকল্পনা করতে মুখিয়ে রয়েছেন জুনিয়র উইম্বলডন জয়ী এই প্রবাসী বাঙালি।
ছবি সৌজন্যে সমীর বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম

সমীরের উত্থান
আমেরিকা নিবাসী সমীর বন্দ্যোপাধ্যায়ের বাবা কুণাল বন্দ্যোপাধ্যায় চাকরি জীবনের বাইরে খেলাধুলো নিয়ে মেতে থাকতে ভালোবাসেন। তিনি নাকি দারুণ টেনিস এবং গলফ খেলতেন। সেই বাবার হাত ধরেই টেনিসে আগ্রহ তৈরি হয় সমীরর। মাত্র ৬ বছর বয়সে টেনিস কোর্টে নেমে পড়েছিলেন ওই প্রবাসী বাঙালি টেনিস তারকা। কড়া অনুশীলনে মগ্ন থেকে সমীর এই খেলাকেই আপন করে নেন বলে পরিবার সূত্রে খবর। ২০১৫ সালে সমীর কলকাতায় খেলে গিয়েছেন বলে খবর। সাউথ সিটি মলের পাশে তাদের একটি বন্ধ পড়ে থাকা ফ্ল্যাটও রয়েছে বলে জানানো হয়েছে।
ছবি সৌজন্যে সমীর বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম

সমীরের কেরিয়ার
২০২১ সালের ৩ মে আইটিএফ জুনিয়র কম্বাইন্ড ক্রমতালিকায় ১৯তম স্থান দখল করেছিল সমীর বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে ফরাসি ওপেন জুনিয়রের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল আমেরিকা নিবাসী এই প্রবাসী ভারতীয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সমীর ২০২১ সালের জুনিয়র উইম্বলডন খেতাবই এখনও পর্যন্ত সবচেয়ে সেরা।
ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া।












Click it and Unblock the Notifications