ফরাসি ওপেনে ফের মহিলাদের ডবলস বিভাগে খেলবেন উইলিয়ামস বোনেরা
টেনিস ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ওপেনে ফিরতে চলেছেন কিংবদন্তি মহিলা টেনিস প্লেয়ার সেরেনা উইলিয়ামস। ২০১৭ অস্ট্রেলীয় ওপেন জেতার পর আর কোনও গ্র্যান্ডস্ল্যামে দেখা যায়নি সেরেনাকে।
টেনিস ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ওপেনে ফিরতে চলেছেন কিংবদন্তি মহিলা টেনিস প্লেয়ার সেরেনা উইলিয়ামস। ২০১৭ অস্ট্রেলীয় ওপেন জেতার পর আর কোনও গ্র্যান্ডস্ল্যামে দেখা যায়নি সেরেনাকে। অন্তঃসত্বা থাকার কারণে কোর্টে নামতে পারেননি তিনি। অবশেষে ২০১৮ ফরাসি ওপেন দিয়ে ফের কোর্টে ফিরতে চলেছেন তিনি।

তবে, একা নয়, দিদি ভেনাস উইলিয়ামসকে সঙ্গী করে মহিলাদের ডবলস বিভাগে খেলবেন তিনি। ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয়েছে উইলিয়ামস বোনেদের।
যৌথভাবে খেলে মোট ১৪টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন ভেনাস উইলিয়ামস এবং সেরেনা উইলিয়ামস। যার মধ্যে ফরাসি ওপেন জিতেছেন দু'বার। ১৯৯৯ সালে প্রথম বার রোঁলা গ্যারোজে খেতাব জয় করেন এই দুই জন।শেষ বারের মতো ফরাসি ওপেন তাঁরা জেতেন ২০১০ সালে।
২০১০-এর পর মাত্র দু'বার ফরাসি ওপেনে দলগত বিভাগে নেমেছেন উইলিয়ামস বোনেরা। ২০১৩ এবং ২০১৬ সালে। কিন্তু এই দু'বারের পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। ২০১৩ সালে প্রথম রাইন্ডে হেরেই বিদায় নিতে হয় তাঁদের এবং ২০১৬ সালে বিদায় নিতে হয় তৃতীয় রাউন্ড থেকে।
তবে, অতীত যাই হোক না কেন, ২০১৮ ফরাসি ওপেনে নতুন ভাবে ফিরে আসতে তৈরি উইলিয়ামসন বোনেরা। এখন দেখার দীর্ঘদিন পর কোর্টে ফিরে দিদিকে সঙ্গে নিয়ে পুরনো ছন্দে ঝড় তুলতে পারেন কি না সেরেনা উইলিয়ামস!
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications