টেনিস ছেড়ে WWE তে নামছেন সেরেনা উইলিয়ামস?
সাম্প্রতিক সময়ে মহিলাদের বিশ্ব টেনিসের সবচেয়ে বড় নাম সেরেনা উইলিয়ামস। গ্র্যান্ডস্লাম জেতার ব্যাপারে তিনি সবচেয়ে এগিয়ে। এহেন সেরেনা টেনিস দুনিয়া কাঁপানোর পরে এবার পা রাখতে চলেছেন কুস্তির দুনিয়ায়।
নিউ ইয়র্ক, ২৮ ফেব্রুয়ারি : সাম্প্রতিক সময়ে মহিলাদের বিশ্ব টেনিসের সবচেয়ে বড় নাম সেরেনা উইলিয়ামস। গ্র্যান্ডস্লাম জেতার ব্যাপারে তিনি সবচেয়ে এগিয়ে। এহেন সেরেনা টেনিস দুনিয়া কাঁপানোর পরে এবার পা রাখতে চলেছেন কুস্তির দুনিয়ায়।
জানা গিয়েছে, WWE বা ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেনমেন্টের দুনিয়ায় নাম লেখাতে চলেছেন সেরেনা। তাঁকে লড়তে দেখা যেতে পারে পুরুষ কুস্তিগীরদের বিরুদ্ধে। আগামী ২ এপ্রিল রেস্টলম্যানিয়া ৩৩-এ নামতে পারেন সেরেনা। খেলাটি হবে ফ্লোরিডার অরল্যান্ডোয়।
এর আগে একমাত্র মহিলা সুপারস্টার হিসাবে চায়না পুরুষ প্রতিযোগীদের বিরুদ্ধে লড়েছেন। সেরেনার যেমন শারীরিক গঠন, তেমন শরীর নিয়ে নিয়া জ্যাক্স সাম্প্রতিক সময়ে WWE রিং মাতিয়েছেন।
এর পাশাপাশি ইউএফসি তারকা রোন্ডা রৌসিও WWE মাতিয়ে সকলের আগ্রহ বাড়িয়ে দিয়েছেন। তবে সেরেনা উইলিয়ামস কবে রেস্টলিংয়ে যোগ দেবেন নাকি পুরোটাই শুধুমাত্র গুজব তার উত্তর দেবে আগামী সময়।
প্রসঙ্গত, ওপেন টেনিসের যুগে সেরেনার মতো এত গ্র্যান্ড স্লাম আর কোনও খেলোয়াড় জেতেননি। কিছুদিন আগে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় দিদি ভেনাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হন সেরেনা উইলিয়ামস। এই নিয়ে মোট ২৩টি গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস তৈরি করেন তিনি।












Click it and Unblock the Notifications