Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শেষ বার টেনিস কোর্টে নামার জন্য তৈরি হচ্ছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস

শেষ বার টেনিস কোর্টে নামার জন্য তৈরি হচ্ছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস

দীর্ঘ ২৭ বছরের তারকাখচিত টেনিস কেরিয়ারকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করে দিলেন সেরেনা উইলিয়ামস। ২৭ বছর আগে যেইখান থেকে তাঁর সফর শুরু হয়েছিল সেইখানেই এসে বর্তমানে দাঁড়িয়েছেন বিশ্ব টেনিসের সর্বাকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। এই মাসের শুরুর দিকেই ৪০ বছর বয়সী তারকা সমস্ত রকম জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিয়েছেন তাঁর অবসরের 'দিনগোনা' শুরু হয়ে গিয়েছে। সোমবার থেকে শুরু হতে চলা ইউএস ওপেনে শেষ বারের জন্য প্রফেশনাল টেনিস কোর্টে নামতে চলেছেন সেরেনা উলিয়ামস।

শেষ বার টেনিস কোর্টে নামার জন্য তৈরি হচ্ছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস

সেরেনা লিখেছিলেন, "জীবনে একটা সময় এমন আসে যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হয় অন্য পথে হাঁটার। যখন আপনি কোনও কিছুকে অত্যন্ত ভালবাসেন তখন সেই সময়টা কঠিন দাঁড়ায় আপনার কাছে।" যুক্তরাষ্ট্র ওপেনে প্রথম রাউন্ডের ম্যাচে উইলিয়ামস মুখোমুখি হবে বিশ্ব র্যাঙ্কিং-এ ৮০ নম্বরে থাকা ডাঙ্ক কোভিনিচের বিরুদ্ধে আর্থার অ্যাশ স্টেডিয়ামে। ২৩টি সিঙ্গলস গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামস ১৭ বছর বয়সে ১৯৯৯ সালে ইউএস ওপেন জেতেন। এটি ছিল তাঁর কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম। মার্টিনা হিঙ্গিসকে ফাইনালে পরাজিত করেছিলেন সেরেনা।

মহিলাদের সিঙ্গলসে প্রথম গ্র্যান্ডস্ল্যামটি ১৯৯৯ সালে জিতলেও ১৯৯৮ উইম্বলডন এবং ইউএস ওপেনে মিক্সড ডবলসে গ্র্যান্ডস্ল্যাম জিতে নিয়েছিলেন সেরানা উইলিয়ামস। টেনিস সার্কিটে দ্বিতীয় সর্বোচ্চ মহিলা গ্র্যান্ডস্ল্যাম জয়ী নক্ষত্র সেরেনা উইলিয়ামস। তাঁর সিঙ্গলসে গ্র্যান্ডস্ল্যামের সংখ্যা ২৩টি। কিংবদন্তি এই টেনিস মহানক্ষত্রের আগে এক মাত্র রয়েছেন আর এক নক্ষত্র মার্গারেট কোর্ট। অস্ট্রেলিয়ার এই মহান টেনিস তারকার সিঙ্গলস গ্র্যান্ডস্ল্যাম সংখ্যা ২৪টি।

সাতটি অস্ট্রেলিয়ান ওপেন, সাতটি উইম্বলডন এবং ছয়টি ইউএস ওপেনের মালিক সেরেনা উইলিয়ামস। পুরুষ এবং মহিলা মিলিয়ে তিনিই একমাত্র টেনিস নক্ষত্র যিনি তিনটি গ্র্যান্ডস্ল্যাম ছয় বারের বেশি জিতেছেন। সব মিলিয়ে মোট ৩৯টি গ্র্যান্ডস্ল্যামের মালিক সেরেনা। মহিলাদের ডবলসে ১৪টি খেতাব তিনি অর্জন করেছেন এবং মিক্সড ডবলসে জিতেছেন দুইটি গ্র্যান্ডস্ল্যাম। ২০০২ সালে প্রথম বার বিশ্ব র্যাঙ্কিং-এ শীর্ষ স্থান অর্জন করেন সেরেনা। ২০১৭ সালে শেষ বার বিশ্ব ক্রমতালিকায় এক নম্বর স্থান অর্জন করেছিলেন সেরেনা। উইলিয়ামসের কেরিয়ারের প্রথম এবং শেষ গ্র্যান্ডস্ল্যাম জয়ের মধ্যে ১৭ বছর ১৩৯ দিনের ব্যবধান রয়েছে। ১৯৯৯ সালে ইউএস ওপেনে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন সেরেনা। তিনি শেষ গ্র্যান্ডস্ল্যামটি জেতেন ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনে। সেই সময়ে অন্তঃসত্বা ছিলেন সেরেনা।

একের পর এক গ্র্যান্ডস্ল্যাম জয়ের পাশাপাশি অলিম্পিকেও নিজের আধিপত্য রেখেছেন সেরেনা উইলিয়ামস। 'গ্রেটেস্ট শো অন দ্য আর্থ'-এর মঞ্চে চার বার সোনা জিতেছেন তিনি। ডবসে দিদি ভেনাস উইলিয়ামসকে নিয়ে তিন বার (২০০০, ২০০৮, ২০১২) এবং সিঙ্গলসে ২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জয় করেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+