সেরেনার কাছে ধরাশায়ী বিশ্বের ২ নম্বর! দ্বিতীয় সেট হারের পরই দাপুটে কামব্যাকে তৃতীয় রাউন্ডে উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস পেশাদার টেনিসে জীবনের শেষ টুর্নামেন্টে এগিয়ে চলেছেন অপ্রতিরোধ্য গতিতে। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে গতকাল রাতে তিনি হারিয়ে দিলেন বিশ্বের ২ নম্বর আনেট কনটাভেইট (Anett Kontaveit)-কে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিন সেটের টানটান থ্রিলারে। এই দারুণ ম্যাচটি দেখতে হাজির ছিলেন ভেনাস উইলিয়ামস, টাইগার উডস-সহ অনেক তারকাই।
|
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে সেরেনা
এস্তোনিয়ার কনটাভেইটের বিরুদ্ধে প্রথম সেটটি চল্লিশোর্ধ্ব সেরেনা জিতেছিলেন ৭-৬(৪) সেটে। তবে পরের সেটটিতে ২-৬ ব্যবধানে হেরে যান। এরপরই সেরেনার দুরন্ত কামব্যাক। তৃতীয় তথা নির্ণায়ক সেটটি ৬-২ ব্যবধানে জিতে পৌঁছে যান তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার আইলা টমলিয়ানোভিচ। প্রথম রাউন্ডে সেরেনার ম্যাচ দেখতে হাজির ছিলেন রেকর্ড সংখ্যক দর্শক। গতকালও নেহাত কম ছিল না। দুরন্ত এই ম্যাচটি দেখলেন ২৯,৯৫৯ জন টেনিস-ভক্ত। প্রথম সেটের টাইব্রেকে সেরেনা এমন সার্ভ করেন যা সামলানোর কোনও উত্তর ছিল না প্রতিপক্ষের কাছে।
|
বিশ্বের ২ নম্বরকে হারালেন প্রাক্তন ১ নম্বর
দ্বিতীয় সেটটি জিতে বিশ্বের দুই নম্বর কন্টাভিয়েট লড়াইয়ে ফিরেছিলেন। তৃতীয় সেটে সেরেনা ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর তিনি কামব্যাকও করেন। তবে তৃতীয় সেটের ফল যখন ৩-১, তখন কন্টাভিয়েটের সার্ভ ভেঙে এবং তারপর একটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে সেরেনা ৫-২ ব্যবধানে এগিয়ে যান। শেষ অবধি ৬-২ ব্যবধানে জিতে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাবজয়ী সেরেনা পেয়ে যান তৃতীয় রাউন্ডে ওঠার ছাড়পত্র। কোনও গ্র্যান্ড স্ল্যামে দ্বিতীয় রাউন্ডে সেরেনা ৭৭টি ম্যাচের মধ্যে জিতলেন ৭৫টি। হেরেছেন ১৯৯৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ভেনাস উইলিয়ামস এবং ২০১৪ সালে ফরাসি ওপেনে গারবিন মুগুরুজার কাছে। অন্যদিকে, কন্টাভিয়েট চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পরাস্ত হলেন।
|
দ্বিতীয় সেট হেরেও জয়
সেরেনা যে দাপট দেখিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন তাঁর বয়সের কথা ভেবে অনেকেই অবাক হয়েছে। অনেকে তাঁর খেলায় ১৯৯৯ সালের ছায়া দেখছেন। খেলা শেষের পর তিনি বলেন, আমি এভাবেই নিজের সেরাটা দিয়ে থাকি। আমার হারানোর কিছু নেই। কোনও তাড়াহুড়ো নেই। আমি দর্শকদের উপস্থিতি ভালোবাসি, এক কথায় অনবদ্য। এখনও আমার মধ্যে কিছু টেনিস অবশিষ্ট রয়েছে। আমি সব সময় শক্ত প্রতিযোগিতা উপভোগ করি। সুপার কম্পিটেটিভ। এখানে যেভাবে খেলছি সেটাকে বোনাস হিসেবেই নিচ্ছি। আমার আর কিছু প্রমাণ করার নেই। আমি আগেও যেমন টেনিসকে উপভোগ করতাম, এখনও সেটাই করে চলেছি।
|
নিজের খেলায় খুশি
দ্বিতীয় সেট পরাস্ত হওয়ার পর কী পরিকল্পনা ছিল, তা-ও জানিয়েছেন সেরেনা। তিনি বলেন, আমি যখন দ্বিতীয় সেটটি হেরে যাই তখন নিজেকে বলি, সেরাটা দিতেই হবে। তাহলেই জেতা সম্ভব। সেটাই নিশ্চিত করতে পেরেছি বলে ভালো লাগছে। আমি সেরাটা দিলে এমন ফলাফল অসম্ভব নয়। আমি চ্যালেঞ্জ ভালোবাসি। সেই চ্যালেঞ্জ জয় করাই আমার লক্ষ্য থাকে। আমি ভালোভাবেই অনুশীলন করছি। ইউএস ওপেনের আগে টুর্নামেন্টগুলিতে খারাপ ফল যে তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যামের খেলায় প্রভাব ফেলছে না, সেই দাবিও করেন সেরেনা।
— US Open Tennis (@usopen) September 1, 2022
Photo of the year nominee: pic.twitter.com/JgvMEm4U8U
— US Open Tennis (@usopen) September 1, 2022
SERENA WILLIAMS KEEPS ON WINNING pic.twitter.com/1mwixyVjtw
— US Open Tennis (@usopen) September 1, 2022
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications