প্রথম সেট জিতেও আজারেঙ্কার বিরুদ্ধে ম্যাচ হাতছাড়া, ইউএস ওপেন থেকে বিদায় সেরেনার
প্রথম সেট জিতেও আজারেঙ্কার বিরুদ্ধে ম্যাচ হাতছাড়া, ইউএস ওপেন থেকে বিদায় সেরেনার
প্রথম সেট জিতেও ম্যাচ হাতছাড়া হল কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হেরে ইউএস ওপেন ২০২০-এর সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন মার্কিনি গ্রেট। তবে আর্থার আশে দুই মায়ের লড়াই মুগ্ধ করেছে টেনিস প্রেমীদের।

প্রথম সেটে জয়
ইউএস ওপেন ২০২০-এর তৃতীয় বাছাই সেরেনা উইলিয়ামস সেমিফাইনালের শুরুটা দুর্দান্ত ছন্দে করেন। প্রথম সেটে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে দাঁড়াতে দেননি মার্কিনি। একের পর এক সার্ভিস ব্রেক করে ৬-১ গেমের ব্যবধানে সেই সেট জেতেন উইলিয়ামস।

দ্বিতীয় সেটে হার
প্রথম সেটের লজ্জাজনক হার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ধাপেই ফিরে আসেন আজারেঙ্কা। বেলারুশিয়ানের শক্তিশালী ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ড, ক্রস কোর্ট ও এসের জবাব দিতে ব্যর্থ হন সেরেনা উইলিয়ামস। ৬-৩ গেমে দ্বিতীয় সেট জেতেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।

তৃতীয় সেটে লড়াই হল না
তৃতীয় সেটে দুই প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিল টেনিস বিশ্ব। তা আর হল কই! ক্লান্ত সেরেনা উইলিয়ামস তৃতীয় সেটে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিরুদ্ধো কোনও প্রতিরোধই গড়তে পারেননি। ওই সেট ৬-৩ গেমের ব্যবধানে জিতে ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে যান বেলারুশ তারকা।

ফাইনালে ওসাকা
ইউএস ওপেনের অন্য সেমিফাইনালে আমেরিকার জেনিফার ব্র্যাডিকে ৭-৬, ৩-৬, ৬-৩ ফলে হারিয়ে ফাইনালে উঠেছেন জাপানের নাওমি ওসাকা। প্রতিযোগিতায় চতুর্থ বাছাই ওসাকা খেতাবের জন্য লড়বেন আজারেঙ্কার সঙ্গে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications