নিজের টেনিস কেরিয়ারের সব থেকে খারাপ দিনটি কাটালেন সেরেনা উইলিয়ামস

নিজের দীর্ঘ টেনিস কেরিয়ারের সব থেকে খারপ দিনটা হয়তো মঙ্গলবারই কাটালেন সেরেনা উইলিয়ামস। কেরিয়ারের সব থেকে খারাপ ম্যাচটা হয়তো এই দিনই খেললেন তিনি।

নিজের দীর্ঘ টেনিস কেরিয়ারের সব থেকে খারপ দিনটা হয়তো মঙ্গলবারই কাটালেন সেরেনা উইলিয়ামস। কেরিয়ারের সব থেকে খারাপ ম্যাচটা হয়তো এই দিনই খেললেন তিনি।

নিজের টেনিস কেরিয়ারের সব থেকে খারাপ দিনটি কাটালেন সেরেনা উইলিয়ামস

মুদাবালা সিলিকন ভ্যালি ক্লাসিকে নিজের প্রথম ম্যাচেই অনামী প্রতিপক্ষ জোহানা কোন্টার বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে বিদায় নিতে হল সেরেনাকে। সেরেনার বিপক্ষে খেলার ফল ৬-১, ৬-০।

মাত্র ৫২ মিনিটের লড়াইয়ে সেরেনাকে হেরে কোর্ট ছেড়ে বিদায় নিতে হয়। এ দিন সেরেনার যখন কোর্টে এসে ছিলেন তখন ২৩ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকাকে জয়ধ্বনি দিয়ে স্বাগত জানিয়ে ছিলেন কোর্টে উপস্থিত প্রতিটি দর্শকই। কিন্তু এরই এক ঘন্টার মধ্যে বদলে যায় পুরো চিত্রটা।

কিংবদন্তিকে কোর্ট ছাড়তে হয় মাথা নীচু করে। ম্যাচ হেরে সেরেনা বলেন, 'আজি জানি এর থেকে অনেক অনেক ভাল খেলার ক্ষমতা রয়েছে আমার। আমার মাথায় এখন অনেক কিছুই চলছে। এই হারে অবাক হওয়ার মতো সময় নেই আমার কাছে, যেটা আমি আমার সেরা সময়ে বা ছন্দে হারিনি। যখন আমি কোর্টে এসেছিলাম তখন লড়াই চালানোর জন্যই মাঠে এসেছিলাম। আমি একটা কথা বলতে পারি, আমি এই হারকে ভুলে যেতে চাই না এবং এখন আগের থেকে অনেক ভাল মুভমেন্ট করতে পারছি। ফলে এর ভিতর থেকে পজিটিভ জিনিসটাই আমি বার করে আনার চেষ্টা করছি।'

নিজের প্রতিপক্ষ কোন্টার প্রশংসা করে সেরেনা বলেন, 'আমি মনে করি দ্বিতীয় সেটটা ও অনেক ভাল খেলেছে। প্রথম সেটে আমি সেভাবে ভাল খেলতে পারিনি। আমার মনে হয় ও যে আত্মবিশ্বাসটা ওখানে অর্জন করেছিল সেটাতেই ম্যাচ বারকরে নিয়েছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+