ইউএস ওপেন ২০১৮ : টেনিস কোর্টে ৩০তম বার মুখোমুখি সেরেনা-ভেনাস

যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছেন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস।

যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে শুক্রবার মুখোমুখি হচ্ছেন টেনিস বিশ্বের অন্যতম সেরা দুই মহিলা খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। মাতৃত্বকালীন অবসর কাটিয়ে উঠে সেরেনা ফের ফর্মের ঝলক দেখাচ্ছেন। এদিকে ভেনাসও সবসময়ই শক্ত প্রতিপক্ষ। সেরেনা ৬ বার ইউএস ওপেন জিতেছেন। আর ভেনাস জিতেছেন ২ বার।

ইউএস ওপেন ২০১৮ : টেনিস কোর্টে ৩০তম বার মুখোমুখি সেরেনা-ভেনাস

শেষবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ভেনাসের মুখোমুখি হয়ে হারিয়ে দেন সেরেনা। এবার তৃতীয় রাউন্ডেই মুখোমুখি হচ্ছেন দুজনে। এর আগে ১৯৯৮ সালে শুধুমাত্র এত আগে দুজনের খেলা হয়েছিল। দুই দশক পরে এত নিচের রাউন্ডে দুজনে খেলতে নামছেন।

প্রথম সাক্ষাতে সেরেনাকে হারিয়ে দিয়েছিলেন ভেনাস। তারপরে কিন্তু সেরেনা নিজের রেকর্ড ভালো করে নিয়েছেন। এখনও অবধি ২৯ বারের সাক্ষাতে ১২ বার ভেনাস জিতেছেন, সেরেনা জিতেছেন ১৭ বার।

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে সেরেনা ক্যারিনা উইথহোফ্টকে ৬-২, ৬-২ সেটে উড়িয়ে দিয়েছেন। এদিকে ভেনাসও প্রতিপক্ষ শ্বেতলানা কুজনেৎসোভাকে ৬-৩, ৫-৭, ৬-৩ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+