সেরেনার স্বপ্নভঙ্গ, ফরাসি ওপেনে ফের অঘটন ঘটালেন এলেনা
ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। বিশ্বের প্রাক্তন এক নম্বর তথা এবারের সপ্তম বাছাই সেরেনার ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নভঙ্গ করলেন কাজাখস্তানের রাশিয়ান বংশোদ্ভূত এলেনা রাইবাকিনা। এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছালেন তিনি।

First time in the final eight of a Grand Slam, congrats 🇰🇿Elena Rybakina! 👏
— wta (@WTA) June 6, 2021
🎥: @rolandgarros pic.twitter.com/Cy4BcbPeYT
১ ঘণ্টা ১৭ মিনিটের লড়াইয়ে ওপেন এরায় মহিলা সিঙ্গলসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডধারী সেরেনাকে হারিয়ে কোয়ার্টার পৌঁছে গেলেন রাইবাকিনা। প্রথম সেট তিনি জিতে নেন ৬-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটে সেরেনা ভালো লড়াই চালালেও শেষরক্ষা করতে পারেননি। উত্তেজক দ্বিতীয় সেটটিও ৭-৫-এ জিতে নেন ২১তম বাছাই এলেনা

২০১৫ সালে শেষবার ফরাসি ওপেন খেতাব জিতেছিলেন সেরেনা। ২০১৮ সালের পর এবার ফের তিনি বিদায় নিলেন প্রি কোয়ার্টার থেকেই। তিনবারের ফরাসি চ্যাম্পিয়ন সেরেনা ২০১৯ ও ২০২০ সালে যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। অস্ট্রেলীয় ওপেন ও উইম্বলডন খেতাব সেরেনা জিতেছেন সাতবার করে। ইউএস ওপেন বা মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন ৬ বার। এবার তিনি নেমেছিলেন কেরিয়ারের চতুর্থ ফরাসি ওপেন জিততে। ওপেন এরায় সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেও মার্গারেট কোর্টের সর্বাধিক ২৪টি গ্র্যান্ড স্ল্যাম রেকর্ড স্পর্শ করতে সেরেনার অপেক্ষা আরও বাড়ল এদিনের পরাজয়ের ফলে। এখন তাঁকে তাকিয়ে থাকতে হবে চলতি মাসেই শুরু হতে চলা উইম্বলডনের দিকে।
Can't wait to see you in 2022, Serena 👋#RolandGarros pic.twitter.com/mFmVjeGETW
— Roland-Garros (@rolandgarros) June 6, 2021

এদিকে, ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসে এগোচ্ছেন বাছাইরাও। দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ এদিন প্রি কোয়ার্টারে হারালেন ২২তম বাছাই ক্রিশ্চিয়ান গ্যারিনকে। উচ্চমানের খেলা উপহার দিয়ে ২ ঘণ্টা ৪ মিনিটের লড়াই তিনি জিতলেন ৬-২, ৬-১, ৭-৫ সেটে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাঁর প্রতিপক্ষ পঞ্চম বাছাই স্তেফানো সিতসিপাস। স্প্যানিশ সিতসিপাস আজ প্রি কোয়ার্টারে হারিয়েছেন দ্বাদশ বাছাই পাবলো ক্যারেনো বুস্তাকে। সময় নিয়েছেন ২ ঘণ্টা ৭ মিনিট। খেলার ফল ৬-৩, ৬-২, ৭-৫। চলতি বছরে এই নিয়ে ক্লে কোর্টে ২০তম জয় পেলেন তিনি।












Click it and Unblock the Notifications