দিদি ভেনাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সেরেনা উইলিয়ামস

অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় দিদি ভেনাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সেরেনা উইলিয়ামস। এই নিয়ে মোট ২৩টি গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি।

মেলবোর্ন, ২৮ জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় দিদি ভেনাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সেরেনা উইলিয়ামস। এই নিয়ে মোট ২৩টি গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস তৈরি করলেন তিনি। সবমিলিয়ে মোট ৭বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন মহিলাদের টেনিস দুনিয়ার এই কিংবদন্তি খেলোয়াড়।

এই ম্যাচের আগে সেরেনা ও ভেনাস একসঙ্গে ২৭ বার মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যার মধ্যে ১৪ বার গ্র্যান্ড স্লামের কোর্টে লড়েছেন। সেরেনা ১৬-১১ ব্যবধানে এগিয়ে ছিলেন। গ্র্যান্ড স্লামেও সেরেনা এগিয়ে ছিলেন ৯-৫ ব্যবধানে। এদিন জেতায় সেই ব্যবধান একধাপ করে বেড়ে গেল।

দিদি ভেনাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ভেনাস উইলিয়ামস

এদিন প্রথম থেকেই ম্যাচের রাশ ছিল বোন সেরেনার হাতে। প্রথম সেটেই ১-০ এগিয়ে শুরু করেন তিনি। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে প্রথম সেট জেতেন। এরপর প্রায় একইরকম দাপট দেখিয়ে পরের সেটও ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচ জিতে নেন মাত্র ৪২ মিনিটের মধ্যে।

ওপেন টেনিসের যুগে সেরেনার মতো এত গ্র্যান্ড স্লাম আর কোনও খেলোয়াড় জেতেননি। এছাড়া ২০০৮ সালে মারিয়া শারাপোভা কোনও সেট না হেরে অস্ট্রেলিয়া ওপেনে যে রেকর্ড করেছিলেন, এদিন সেটা ছুঁয়ে ফেললেন সেরেনা।

এদিনের জেতার পর সেরেনা মোট ৭বার অস্ট্রেলিয়ান ওপেন জেতার পাশাপাশি ৩বার ফরাসি ওপেন, ৭বার উইম্বল্ডন ও ৬বার ইউএস ওপেন জিতলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+