Sania Mirza: অস্ট্রেলিয়ান ওপেনে প্রত্যাবর্তন করছেন সানিয়া মির্জা, কোন ভূমিকায় দেখা যাবে টেনিস সুন্দরীকে?
২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পরই পেশাদার টেনিসকে বিদায় জানান সানিয়া মির্জা। বিগত এক বছরে শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনার মাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়েছে।টেনিস ছাড়ার পর সানিয়ার জীবন জুড়ে শুধু ছেলে ইজহান। কিন্তি ১ বছর পর আবারও টেনিসের দুনিয়ায় ফিরছেন সানিয়া। তবে ভিন্ন ভূমিকায়।
অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। এই টুর্নামেন্টের মধ্য দিয়েই ১ বছর পর ফের টেনিসের আঙিনায় প্রত্যাবর্তন করতে চলেছেন সানিয়া। তবে খেলোয়াড় হিসাবে নয় ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে ভারতীয় টেনিস সুন্দরীকে। একটি ক্রীড়া ওয়েব সাইটের প্রতিবেদন অনুসারে অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসাবে যুক্ত হয়েছেন সানিয়া।নাদাল-জকোভিচদের খেলার বিশ্লেষণ করবেন সানিয়া।

গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে, সানিয়া মির্জা রোহান বোপান্নার সাথে মিক্সড ডাবলসে শিরোপা জয়ের খুব কাছাকাছি এসেছিলেন, কিন্তু ফাইনালে ম্যাচে হেরে খেতাব জয় অধরাই থাকে সানিয়ার। এর পরেই, তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে টেনিস থেকে অবসর নেন সানিয়া। এক ১ বছর অস্ট্রেলিয়ান ওপেনেই প্রত্যাবর্তন হচ্ছে সানিয়ার তবে ধারাভাষ্যকার হিসাবে।
এই প্রসঙ্গে সানিয়া বলেন, 'এটা (ধারাভাষ্য) আমাকে আমার জীবনকে (টেনিস) খেলার সাথে যুক্ত রাখতে সাহায্য করবে।' তবে এই বারই প্রথম নয় এরআগে উইম্বলডনেও সানিয়াকে একই ভূমিকায় দেখা গিয়েছিল। সানিয়ার বাবা ইমরান মির্জা বলেন, সানিয়া ধারাভাষ্য করতে খুবই ভালোবাসে।
তাঁর সঙ্গে শোয়েব মালিকের সম্পর্ক নিয়ে নানান কথা শোনা যায়। শোয়েব মালিক আর সানিয়া মির্জার দাম্পত্য সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। বছর খানের ধরেই এই চর্চা মাথাচাড়া দিয়েছে। সত্যি কি ১৪ বছরের দাম্পত্যে ইতি টানছেন দুজনে? সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিচ্ছেদ নিয়ে জল্পনা আরও বেড়েছিল।
আসলে সানিয়ার বেশিরভাগ সময়টাই কাটে দুবাইতে। আর অন্যদিকে শোয়েব থাকেন পাকিস্তানে।২০১০ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে হয়েছিল। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের একমাত্র ছেলে ইজহানের জন্ম। সানিয়া ও শোয়েবের দূরত্ব বাড়লেও ছেলে ইজহানের জন্য তাঁরা প্রায়ই কাছাকাছি আসেন।
মাস কয়েক আগে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে শোয়েব জানিয়েছিলেন, প্রত্যেক সম্পর্কেই ওঠা-পড়া থাকে। সেটাই স্বাভাবিক। তাঁকে বলতে শোনা যায়, 'মানুষকে বুঝতে হবে আমরা দুই দেশের মানুষ, আমাদের আলাদা আলাদা দায়বদ্ধতা রয়েছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কখনই মুখ খোলেন নি সানিয়া।












Click it and Unblock the Notifications