Sania Mirza: শামি নন, কোন ক্রিকেটারের সঙ্গে ছবি সানিয়ার? পোস্ট ভাইরাল হতেই সরগরম নেটপাড়া
Sania Mirza: মহম্মদ শামি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন কাল। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলবেন মধ্য়প্রদেশের বিরুদ্ধে। তার আগে ভাইরাল সানিয়া মির্জার পোস্ট!
না, মহম্মদ শামিকে নিয়ে কোনও পোস্ট করেননি টেনিস সেনসেশন। তবে এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তারপরই গুঞ্জন ছড়ায় মহম্মদ শামির সঙ্গে সানিয়া মির্জার বিয়ে হতে পারে। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে তোলপাড় হতে শুরু করে। যদিও সানিয়া বা শামি এই ব্যাপারে কিছুই বলেননি।
সানিয়ার বোন আনমেরও বিবাহ বিচ্ছেদ হয়েছিল। পরে তিনি বিয়ে করেছেন মহম্মদ আজহারউদ্দিনের পুত্রকে। ফলে সানিয়ার বিবাহ বিচ্ছেদ এবং শামির সঙ্গে হাসিন জাহানের দূরত্ব বেড়ে চলা, বিবাহ বিচ্ছেদের মামলার ঘটনা ক্রিকেট ও টেনিস তারকার সম্পর্ক নিয়ে চর্চা জোরালো করে।
যদিও পরে সানিয়ার বাবা ইমরান মির্জা শামিকে নিয়ে এই চর্চা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তারপরও সোশ্যাল মিডিয়ায় সানিয়ার নানা সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছেই। এবার তা অন্য এক খাতে বইতে শুরু করে গতকাল থেকে। সানিয়ার সঙ্গে দেখা যায় এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে।
রবিন উথাপ্পার সঙ্গে সানিয়া গতকাল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। গতকাল জন্মদিন ছিল রবিন উথাপ্পার। উথাপ্পার সঙ্গে সানিয়া নিজের ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন।
উথাপ্পার স্ত্রী শীতল ভারতের হয়ে টেনিস খেলেছেন। ৫টি আইটিএফ সিঙ্গলস ও ১৩টি আইটিএফ ডাবলস খেতাবও জেতেন। শীতলের সঙ্গে সানিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। তাঁদের একসঙ্গে দাঁড়িয়ে তোলা ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শীতলের স্বামী রবিন উথাপ্পার জন্মদিনের শুভেচ্ছাবার্তা সম্বলিত পোস্টও এবার ভাইরাল হলো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications