মা হওয়ার পর কবে টেনিস কোর্টে ফিরছেন সানিয়া মির্জা?
টেনিস কোর্টে ফিরতে চলেছেন সানিয়া মির্জা। মা হওয়ার পর এই প্রথম ব়্যাকেট হাতে খেলতে দেখা যাবে তাঁকে। কোর্টে ফেরার খবর নিজেই জানালেন তিনি।
টেনিস কোর্টে ফিরতে চলেছেন সানিয়া মির্জা। মা হওয়ার পর এই প্রথম ব়্যাকেট হাতে খেলতে দেখা যাবে তাঁকে। কোর্টে ফেরার খবর নিজেই জানালেন তিনি।
কবে প্রত্যাবর্তন সানিয়ার
বৃহস্পতিবার নিজের প্রত্যাবর্তন সম্পর্কে সানিয়া জানিয়েছেন ২০২০ সালে প্রতিযোগিতামূলক টেনিস কোর্টে ফিরতে চলেছেন তিনি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ২০২০ সালের জানুয়ারিতে হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ফেরার পরিকল্পনা রয়েছে সানিয়ার। প্রত্যবর্তনে ইউক্রেনের নাদিয়া কিচেনোকের সঙ্গে সানিয়াকে জুটি বাঁধতে দেখা যেতে চলেছে।
|
সানিয়ার শেষ টুর্নামেন্ট
২০১৭ সালে অক্টোবরে শেষবার টেনিস কোর্টে নেমেছিলেন। শেষবার চায়না ওপেনে খেলতে দেখা গিয়েছিল তাঁকে।
|
সানিয়া যা বললেন
নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে সানিয়া বিস্তারিত বলেছেন, 'হোবার্ট ইন্টারন্যাশানালে খেলার পাশাপাশি পরের বছরে অস্ট্রেলিয়া ওপেনে খেলব। তার আগে পরের মাসে মুম্বইয়ে আইটিএফ ওমেন্স ইভেন্টে খেলার ইচ্ছে রয়েছে। সেই নিয়ে এখনও অবশ্য দ্বন্দ্বের মধ্যে রয়েছি।তবে হোবার্ট ও অস্ট্রেলিয়া ওপেনে নামা নিয়ে আমি নিশ্চিত।'
| data-instgrm-version="12" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> View this post on Instagram A post shared by Sania Mirza (@mirzasaniar) on |
সানিয়ার টেনিস কেরিয়ার
টেনিস কেরিয়ারে এখনও পর্যন্ত সানিয়া ৬টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন।
|
মাতৃত্বকালীন ছুটির পর প্রত্যাবর্তন কতটা কঠিন?
এই প্রসঙ্গে সানিয়া জানিয়েছেন, 'সন্তান হওয়ার পর প্রতি দিনের রুটিনে পরিবর্তন এসেছে।তবে মাতৃত্বকালীন ছুটির পর এখন পুরোপুরি ফিট। সন্তান হওয়ার পর ছয় থেকে সাত মাস কেটে গিয়েছে। এটাই টেনিস কোর্টে ফেরার সঠিক সময়। ' প্রত্যাবর্তনের পর ৩৩ এর সানিয়ে নিজের পুরনো ফর্ম দেখাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications