করোনা আতঙ্কেও সানিয়া-পুত্রের মিষ্টি ভিডিও নেটিজেনদের মন কেড়েছে

করোনা আতঙ্কেও সানিয়া-পুত্রের মিষ্টি ভিডিও নেটিজেনদের মন কেড়েছে

করোনা ভাইরাসের আতঙ্ক গিলে খাচ্ছে বিশ্বকে। মহামারির আকার নেওয়া এই রোগে প্রভাবিত ক্রীড়াবিশ্ব। সাবধানতা, নিয়ম-কানুনের বেড়াজালে আটকে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট হয় স্থগিত, নয় বাতিল করে দেওয়া হচ্ছে। এমনই এক গম্ভীর পরিস্থিতিতে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার পুত্রের হাত সাফ করার মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

করোনার প্রভাব

করোনার প্রভাব

করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বে সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় দুই লক্ষ মানুষ। মারণ ভাইরাসের প্রভাব পড়েছে ভারত ও পাকিস্তানেও। করোনার জেরে ভারতে তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১৪০ জন। পাকিস্তানে এক জন মারণ ভাইরাসের বলি হলেও আক্রান্ত হয়েছেন প্রায় ২০০ জন।

সুরক্ষা কবচ

সুরক্ষা কবচ

করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে বিশ্ববাসীকে নাক, মুখ ঢেকে বাইরে বেরনোর পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নির্দিষ্ট সময় অন্তর সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত সাফ করতেও বলছেন বিশেষজ্ঞরা। বাড়িতে কিংবা বাইরে থাকাকালীন নোংরা হাত ভুলেও মুখে, নাকে, চোখে বোলাতে না করছেন ডাক্তাররা।

সানিয়া-পুত্রের ভিডিও

করোনা ভাইরাস থেকে বাঁচতে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশিকা পালন করতে শুরু করেছেন বিশ্বের মানুষ। বিষয়টি যে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝায় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার এক ভিডিও। গম্ভীর বিষয়কেও হালকা ছলে পরিবেশন করেছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, স্যানিটাইজার দিয়ে হাত সাফ করছেন সানিয়ার শিশু-পুত্র ইজহান। মিষ্টি ওই শিক্ষামূলক ভিডিও দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা।

শোয়েব মালিকের প্রতিক্রিয়া

শোয়েব মালিকের প্রতিক্রিয়া

ছেলের এই কাণ্ড দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি সানিয়া মির্জার স্বামী তথা পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। তিনি ওই ভিডিও-র নিচে মন্তব্যও করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+