নাচ আর চোখের ইশারায় টোকিও অলিম্পিকের আগে মোহময়ী সানিয়া, ভাইরাল ভিডিও

টোকিও অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন সানিয়া মির্জা। এবারের অলিম্পিক তাঁর কেরিয়ারের চতুর্থ। ছটি গ্র্যান্ড স্ল্যামজয়ী গ্র্যামারাস সানিয়া তারই ফাঁকে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়।

নাচ আর চোখের ইশারায় টোকিও অলিম্পিকের আগে মোহময়ী সানিয়া

আজ ইনস্টাগ্রামে তিনি একটি ছোট ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতেই লেখা সানিয়া নাম মধ্যে যে 'এ' (A) শব্দটি রয়েছে তা তাঁর জীবনের অনেক কিছুরই আদ্যক্ষর। অ্যাগ্রেসন, অ্যাম্বিশন, অ্যাচিভ ও অ্যাফেকশন, এই চারটি বিষয় তাঁর জীবনে ওই A বহন করছে বলে দাবি সানিয়ার। সব কটির সঙ্গে মানানসই ছবি দিয়েই ভিডিওটি বানানো হয়েছে। কখনও দেখা গিয়েছে কোর্টে তাঁর আগ্রাসী মেজাজের ছবি, কখনও দেশের হয়ে তাঁর অ্যাম্বিশন, ট্রফি হাতে নিজের অ্যাচিভমেন্ট দেখানোর পাশাপাশি অ্যাফেকশনের সময় সানিয়া দিয়েছেন তাঁর সন্তান ইজহানকে কোলে নিয়ে মাতৃস্নেহের এক মুহূর্ত।

সম্প্রতি উইম্বলডনেও ইজহানকে দেখা গিয়েছিল কোর্টের ধারে বসে মায়ের খেলা দেখতে। এমনই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের পুত্র মায়ের অনুশীলনের সময়ও কোর্টের পাশে থাকে। এই ভিডিও-র আরেকটি উল্লেখযোগ্য দিক টোকিও অলিম্পিকের জন্য দেশের অফিসিয়াল কিট পরে মার্কিন ব্যৃাপ কিস মি মোরের তালে নাচছেন সানিয়া। একটা সময় চোখ মারতেও দেখা গিয়েছে। তাঁর এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই লাইকের সংখ্যা পৌঁছে গিয়েছে ১ লক্ষের কাছাকাছি। অনেকেই সানিয়াকে অলিম্পিকের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লার কন্যা অনন্য়া বিড়লা লিখেছেন, নাচ ভালো লাগল, সবচেয়ে ভালো লাগল চোখ মারা!

সানিয়া মির্জার সঙ্গে কথা বলার সময় গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রশংসা করেন এবং জানতে চান কী করলে ভালো টেনিস খেলোয়াড় হওয়া সম্ভব। সানিয়া বলেন, কঠোর পরিশ্রম আর প্রতিভার বিকল্প নেই। ভাগ্য নিশ্চিতভাবেই একটা দিক। তবে পরিশ্রম ও ডেডিকেশনের সঙ্গে যদি ঠিকঠাক সাপোর্ট পাওয়া যায় তাহলেই টেনিসে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোনো সম্ভব। ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাধুলোর ক্ষেত্রেও যে দেশের হয়ে সাফল্য আনা যায় গত পাঁচ-ছয় বছরে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে এই বিশ্বাসটা অনেক বেড়েছে বলেই দাবি সানিয়ার। এবারের অলিম্পিকে ভারতের কোনও পুরুষ টেনিস তারকা নেই। তাই ডাবলসে সানিয়ার পার্টনার এবারের অলিম্পিকে প্রথম নামতে চলা অঙ্কিতা রায়না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+