চোটের কারণে যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার সানিয়ার, অবসর নিয়ে কি বড় সিদ্ধান্ত নেওয়ার পথে টেনিস সুন্দরী
চোটের কারণে যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার সানিয়ার, অবসর নিয়ে কি বড় সিদ্ধান্ত নেওয়ার পথে টেনিস সুন্দরী
চোটের কারণে যুক্তরাষ্ট্র ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানিয়া মির্জা। অন্যতম গুরুত্বপূর্ণ এই গ্র্যান্ডস্ল্যাম থেকে নাম প্রত্যাহার করার কথা নিজেই জানিয়েছেন সানিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।

যুক্তরাষ্ট ওপেন থেকে নাম প্রত্যাহার সানিয়া মির্জার:
যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সানিয়া মির্জা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, "একটা দ্রুত আপডেট দেওয়ার আছে। আমার কনুইতে চোট পাই দুই সপ্তাহ আগে কানাডায় খেলার সময়ে। কিন্তু আমি গতকাল স্ক্যানের রিপোর্ট আসার আগে পর্যন্ত আমি বুঝতে পারিনি এই চোট কতটা গুরুতর। কিছু সপ্তাহ আমায় বাইরে থাকতে হবে এবং যার ফলে যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি। এটা একেবারেই কাঙ্খিত নয়, এবং ভয়ঙ্কর (একটা সময় এই চোটটা পেলাম) এবং এটি আমার অবসরের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনবে। তবে, আমি আপনাদের জানাতে থাকব।"

সানিয়া মির্জার সাফল্য:
মহিলাদের ডবলসের র্যাঙ্কিং-এ এক নম্বরে ছিলেন সানিয়া মির্জা। মহিলাদের ডবলস ইভেন্টে উইম্বলডন, অস্ট্রেলীয় ওপেন এবং যুক্তরাষ্ট্র ওপেন এক বার করে জিতেছেন সানিয়া। মিক্সড ডবলে তিনি জিতেছেন অস্ট্রেলীয় ওপেন, ফরাসি ওপেন এবং যুক্তরাষ্ট্র ওপেন। ২০১৬ অলিম্পিকে মিক্সড ডবলস ইভেন্টের সেমিফাইনালে পরাজিত হন সানিয়া।

অবসর প্রসঙ্গে সানিয়া মির্জার মন্তব্য:
অবসর ঘোষণা করার পর সানিয়া মির্জা এনডিটিভিকে বলেছিলেন, "আমিও একই রকম মনে করছি। আমার মনে হয় এই সিদ্ধান্ত অনেকের কাছে আকস্মিক ভাবে এসেছে। সত্যি বলতে আমার এটা এত তাড়াতাড়ি ঘোষণা করা উচিৎ হয়নি এবং বছর শেষের কাছাকাছি এসে ঘোষণা করা উচিৎ ছিল। কারণ প্রত্যেকেই অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন।"

জীবনের গুরুত্বপূর্ণ অংশ টেনিস:
সানিয়া মির্জা এনডিটিভি'কে দেওয়া এই সাক্ষাৎকারেই বলেছেন, "আমি অনেক ম্যাসেজ পেয়েছি এবং আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে টেনিস। আমার যা স্মৃতি এবং সাফল্য রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।"












Click it and Unblock the Notifications