ইতিহাসে সানিয়া মির্জা, জিতে নিলেন উইম্বল্ডন ডাবলস খেতাব

লন্ডন, ১২ জুলাই : ভারতে মেয়েদের খেলাধুলার ইতিহাসে আর এক অনন্য কৃতিত্ব সৃষ্টি করলেন টেনিস তারকা সানিয়া মির্জা। ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে জিতে নিলেন উইম্বল্ডন ডাবলস খেতাব।

এমন কৃতিত্ব খুবই কম রয়েছে ভারতীয় খেল জগতের ইতিহাসে। মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে তিনি ৫-৭, ৭-৬ (৭-৪) ও ৭-৫ সেটে তাঁরা হারালেন রাশিয়ান জুটি ইকাটেরিনা মাকারোভা ও ইলিনা ভেসনিনা জুটিকে।

ইতিহাসে সানিয়া মির্জা, জিতে নিলেন উইম্বল্ডন ডাবলস খেতাব


এই মুহূর্তে ডাবলসে সানিয়া বিশ্বের এক নম্বর খেলোয়াড়, তাঁর সঙ্গী মার্টিনা হিঙ্গিস দ্বিতীয় স্থানে রয়েছেন। এই প্রথম সানিয়া মির্জা উইম্বল্ডন ফাইনালে উঠলেন এবং প্রথমবারেই ডাবলস খেতাব জিতে নিলেন।

প্রথম সেটে হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটেও টাইব্রেকারে কষ্ট করে জিততে হয় সানিয়াদের। এরপরের সেট জিতে ইতিহাস সৃষ্টি করলেন সানিয়া। এর আগে মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন (২০০৯), ফরাসি ওপেন (২০১২) ও ইউএস ওপেন (২০১৪) জিতলেও এই প্রথম মহিলাদের ডাবলসে খেতাব পেলেন সানিয়া, তাও আবার সবচেয়ে ঐতিহ্যশালী অল ইংল্যান্ড ক্লাব থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+