২ বছর পর টেনিস কোর্টে নেমেই জয়ী সানিয়া মির্জা
প্রায় ২ বছর পর টেনিস কোর্টেই নেমেই সফলতা পেলেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। হোবার্ট ইন্টারন্যাশনালের ডাবলেসর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। সানিয়ার সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।
প্রায় ২ বছর পর টেনিস কোর্টেই নেমেই সফলতা পেলেন ভারতীয় তারকা সানিয়া মির্জা। হোবার্ট ইন্টারন্যাশনালের ডাবলেসর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। সানিয়ার সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।
আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা অস্ট্রেলিয় ওপেনে খেলছেন সানিয়া মির্জা। তার আগের প্রস্তুতি হিসেবে হোবার্ট ইন্টারন্যাশনালে খেলতে নামেন তিনি। ইউক্রেনের নাদিয়া কিচেনোকের সঙ্গে জুটি বেঁধে জর্জিয়ার ওসানা কালাশিনিকোভা ও জাপানের মিউ কাটো জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সানিয়া মির্জারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ জেতে ইন্দো-ইউক্রেন জুটি।
SANIA COMEBACK WIN ⏩
Returning to the court after almost two years, @MirzaSania makes a comeback with a win.
Playing at #WTAHobart partnering N Kichenok they beat Kato/Kalashnikova 2-6,7-6(7-3),10-3 to move into second round.
Congratulations 🎊 🎊#WTA #Doubles #saniamirza pic.twitter.com/ZL7OV6iO1E
— India_OlympicSports (@India_Olym2020) January 14, 2020
৩৩ বছরের সানিয়া মির্জা ২০১৭ সালে চায়না ওপেন খেলেছিলেন। এরপর সন্তানের মা হন ভারতীয় টেনিস তারকা। তিনি কোর্ট থেকে সরে যান। ২০১৯-র শেষে ফের অনুশীলনে ফেরেন তিনি। ২০২০-র শুরুতে টেনিস কোর্টে ফিরে সকলকে মুগ্ধ করেন সানিয়া।
Click it and Unblock the Notifications