লকডাউনে পারিবারিক হিংসার হার বৃদ্ধি, মহিলাদের জন্য সম্মান দাবি সানিয়া মির্জার

লকডাউনে পারিবারিক হিংসার হার বৃদ্ধি, মহিলাদের জন্য সম্মান দাবি সানিয়া মির্জার

করোনা ভাইরাসের জেরে লকডাউনে দেশে বেড়েছে পারিবারিক হিংসা। এই চাঞ্চল্যকর রিপোর্টের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। এই বিপদের সময় নারীদের জন্য সম্মান দাবি করেছেন তিনি।

করোনার জেরে লকডাউন

করোনার জেরে লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২২ লক্ষে পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চারশো মানুষের। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অবস্থার উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৩ মে পর্যন্ত থাকবে এই অচলাবস্থা।

ঘরবন্দি হিংসা

ঘরবন্দি হিংসা

করোনা ভাইরাসের জেরে কেন্দ্রের নিষেধাজ্ঞা মেনে ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রীড়া ব্যক্তিত্ব। আর এই দীর্ঘ সময়ে নারীদের ওপর পারিবারিক হিংসা বাড়ছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

সানিয়ার প্রতিক্রিয়া

সানিয়ার প্রতিক্রিয়া

করোনা ভাইরাসের জেরে লকডাউনে নারীদের ওপর পারিবারিক হিংসার ঘটনা বেড়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মহিলাদের ওপর এই অত্যাচার মেনে নেওয়া যায় না। সমাজে নারী-পুরুষ সমান সম্মানের দাবি তুলেছেন হায়দরাবাদি লেজেন্ড।

ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন

ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন

করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে তৈরি আপদকালীন পরিস্থিতির বিরুদ্ধে নারী এবং পুরুষকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে বলে মনে করেন সানিয়া মির্জা। এই অবস্থা থেকে বেরোতে বিশ্ববাসীকে ইতিবাচক থাকারও বার্তা দিয়েছেন ভারতীয় টেনিস তারকা। সকলকে নিজ নিজ বাড়িতে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন সানিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+