ঝকঝকে সানিয়া, মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্য়ামের সেমি হায়দরাবাদীর
ইউএস ওপেনের সেমি ফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা । এ মরশুমে প্রথম কোনও গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে উঠলেন।
ইউএস ওপেনের সেমিফাইনালের টিকিট পেয়ে গেলেন ভারতের সানিয়া মির্জা। চিনা সঙ্গীকে নিয়ে ভারতীয় তারকা পৌঁছে গেলেন শেষ চারের লড়াইতে। ২০১৭-তে এই প্রথম সানিয়া মির্জা কোনও গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে পৌঁছলেন।

এবারের গ্র্যান্ডস্ল্যাম গুলিতে বেশ কয়েকবার পার্টনার বদলেছেন সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনে বারবোরা স্ট্রাইকোভার সঙ্গে জুটি বেঁধে পৌঁছন তৃতীয় রাউন্ডে। এরি হোজুমি - মিউ কাতো জুটির কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনে বিদায় ঘন্টা বেজে গিয়েছিল সানিয়ার।
উইম্বলডনেও তৃতীয় রাউন্ড অবধিই দৌড়েছিলেন সানিয়া। সেই টুর্নামেন্টে তাঁর সঙ্গী ছিলেন বেলজিয়ামের কার্স্টেন ফ্লিপকেন্স।
এরপর রোলা গ্যাঁরো -য় তাঁর পার্টনার ছিলেন ইয়ারোস্লাভা সেভেদোভা। ওপেনিং রাউন্ডেই হেরে বিদায় নিতে হয়েছিল সানিয়া মির্জাকে।
মার্টিনা হিঙ্গিসের সঙ্গে তাঁর জুটি স্বপ্নের দৌড় দেখিয়েছিল, কিন্তু সেই জুটি ভাঙার পরই কেমন হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছে সানিয়া। এ মরশুমে এখনও একটি মাত্র টুর্নামেন্ট জিতেছেন ভারতের এই তারকা টেনিস প্লেয়ার। ইউ এস ওপেনের পারফরম্যান্স ফের একবার স্বপ্ন দেখাচ্ছে সানিয়া ফ্যানদের।












Click it and Unblock the Notifications