Roger Federer: 'রাজা' রজারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন 'ক্রিকেট ঈশ্বর' সচিনের, ফেডেরারকে কুর্নিশ জানালেন কোহলিও
Roger Federer: 'রাজা' রজারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন 'ক্রিকেট ঈশ্বর' সচিনের, ফেডেরারকে কুর্নিশ জানালেন কোহলিও
টেনিস সার্কিটকে অবাক করে টেনিস থেকে অবসর নেওয়ার কথা বৃহস্পতিবার ঘোষণা করেন রজার ফেডেরার। রাজার জানান তিনি প্রতিদ্বন্দ্বীতামূলক টেনিসে ফেরার চেষ্টা করলেও হাঁটুর চোটের কারণে তা আর সম্ভব হয়নি এবং আসন্ন লেভার কাপ খেলে পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছেন তিনি। রজার ফেডেরারে এই ঘোষণায় মন খারাপের ছায়া তাঁর ভক্তদের মধ্যে। প্রিয় তারকাকে আর কখনও গ্র্যান্ড স্ল্যমে দেখতে না পাওয়ার বেদনা ঘিরে ধরে তাঁদের। এরই মধ্যে তাঁর অসংখ্য অনুরাগী রজারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তাঁকে কুর্নিশ জানিয়েছেন বিশ্ব টেনিসকে সমৃদ্ধ করার জন্য।

রজারকেকুর্নিশ বিরাট কোহলির:
রজার ফেডেরারের সঙ্গে বিরাট কোহলির সম্প বন্ধুত্ব সম্পর্কে জানেন না এমন মানুষ খুব কম রয়েছে। সচিন তেন্ডুলকরের সঙ্গে যেমন মধুর সম্পর্ক রজারের তেমনই ভাল বন্ধুত্ব বিরাটের সঙ্গেও। রজারের অবসরের দিন বিরাট কোহলি তাঁর পোস্টে মন্তব্য করেছেন, "সর্বকালের সেরা। রাজা রজার।" সঙ্গে দেওয়া হৃদয়ের ইমোজি। এখান থেকেই পরিস্কার টেনিস কিংবদন্তির জন্য হৃদয়ে কতটা সম্মান রয়েছে ভারতীয় ক্রিকেটের মহা নক্ষত্রের।
|
রজার ফেডারাকেধন্যবাদ জ্ঞাপন সচিন তেন্ডুলকরের:
বিরাট কোহলি যদি বন্ধু হন তা হলে রজার ফেডেরারে অন্তরের মানুষ সচিন তেন্ডুলকর। রজারের আমন্ত্রণে বহু মাস্টার ব্লাস্টার উইম্বলডন দেখতে ইংল্যান্ডে গিয়েছেন। সময় পেলেই রজারের খেলা দেখতে কোর্টে স্ট্যান্ডে হাজির হতেন সচিন। প্রিয় বন্ধুর অবসর ঘোষণার দিন তাঁর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন 'ক্রিকেট ঈশ্বর।' ক্রিকেটের সর্বকালের সেরা সচিন টেনিসের সর্বকালের অন্যতম সেরা রজারের উদ্দেশ্যে লিখেছেন, "অসাধারণ কেরিয়ার রজার ফেডেরার। তোমার টেনিসের প্রেমে পড়ে গিয়েছিলাম আমরা। ধীরে ধীরে তোমার টেনিস অভ্যাসে পরিণত হয়েছিল এবং অভ্যাসের কখনও অবসর হয় না। সেগুলি আমাদেরই অংশ হয়ে থাকে। সমস্ত অসাধারণ স্মৃতির জন্য ধন্যবাদ।"

ইনস্টাগ্রামের স্টোরিতে রজারের অবসর নিয়ে প্রতিক্রিয়া অনুস্কার:
শুধু বিরাট কোহলি একা নন, রজার ফেডেরারের অবসরের খবরে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন তাঁর স্ত্রী অনুস্কা শর্মা। বলিউড অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রজার ফেডেরারের পোস্ট করা অবসর সংক্রান্ত অডিও বার্তা শেয়ার করে লিখেছেন, "অসাধারণ প্রতিভা।" পাশে দেওয়া হৃদয়ে ভঙ্গের ইমোজি। এটা থেকেই পরিস্কার রজারের অবসরে কতটা মন খারাপ বিরাট-পত্নীর।
|
রজার ফেডারাকেধন্যবাদ জ্ঞাপন সচিন তেন্ডুলকরের:
বিরাট কোহলি যদি বন্ধু হন তা হলে রজার ফেডেরারে অন্তরের মানুষ সচিন তেন্ডুলকর। রজারের আমন্ত্রণে বহু মাস্টার ব্লাস্টার উইম্বলডন দেখতে ইংল্যান্ডে গিয়েছেন। সময় পেলেই রজারের খেলা দেখতে কোর্টে স্ট্যান্ডে হাজির হতেন সচিন। প্রিয় বন্ধুর অবসর ঘোষণার দিন তাঁর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন 'ক্রিকেট ঈশ্বর।' ক্রিকেটের সর্বকালের সেরা সচিন টেনিসের সর্বকালের অন্যতম সেরা রজারের উদ্দেশ্যে লিখেছেন, "অসাধারণ কেরিয়ার রজার ফেডেরার। তোমার টেনিসের প্রেমে পড়ে গিয়েছিলাম আমরা। ধীরে ধীরে তোমার টেনিস অভ্যাসে পরিণত হয়েছিল এবং অভ্যাসের কখনও অবসর হয় না। সেগুলি আমাদেরই অংশ হয়ে থাকে। সমস্ত অসাধারণ স্মৃতির জন্য ধন্যবাদ।"

Click it and Unblock the Notifications