wimbledon 2024: উইম্বলডনে সচিনের মহারাজকীয় উপস্থিতি, টেনিসের দুনিয়াতেও পেলেন রাজকীয় অভ্যর্থনা, দেখুন ভিডিও
সচিন তেন্ডুলকর মানেই ক্রিকেট ইশ্বর। কিন্তু অবসর গ্রহণের ১১ বছর পরও তাঁর জনপ্রিয়তার শুধুমাত্র ক্রিকেটে বিশ্বের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তরা ব্যপ্তি অন্য খেলাগুলিতেও। ক্রিকেটের পাশাপাশি সচিন তেন্ডুলকর টেনিসের বড় অনুরাগী। উইম্বলডনের ম্যাচ থাকলেই ভিআইপি গ্যালারিতে তাঁর উপস্থিতি থাকে লক্ষ্যনীয়। ব্যতিক্রম হল না চলতি বছরেও।
গত ১ জুলাই থেকে শুরু হয়েছে উইম্বলডনের আসর। ষষ্ঠ দিনে হাজির হলেন মাস্টার ব্লাস্টার।উইম্বলডন চলাকালীন সেন্টার কোর্টে উপস্থিত ছিলেন তিনি। সেই সময় তাঁকে স্বাগত জানানো হয় উইম্বলডনের মঞ্চে। টেনিস তারকাদের বাইরে একমাত্র সচিনকেই হয়ত এই ভাবে ঐতিহ্যের উইম্বলডনে সম্মাননা জানানো হল।

একটি বেইজ রঙের স্যুট পরিহিত, তেন্ডুলকার, তার মুখে হাসি নিয়ে, সেন্টার কোর্টে প্রবেশ করেন। ভিড় তাকে উত্সাহী স্বাগত জানানোর পরে স্বীকৃতিতে হাত নাড়তে দেখা গেল ক্রিকেট কিংবদন্তিকে। আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয় "সেন্টার কোর্টে আপনাকে স্বাগত জানাতে পেরে খুব ভালো লাগছে।' জো রুট, বেন স্টোকসের মতো ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররাও উপস্থিত ছিলে ন কোর্টে। তাঁরাও করতালি দেন সচিনোর জন্য।
It's great to welcome you back to Centre Court, @sachin_rt 👋#Wimbledon | @BCCI | @ICC pic.twitter.com/SwIMwsYVLa
— Wimbledon (@Wimbledon) July 6, 2024
উইম্বলডনে ঘোষকও ভারতীয় ক্রিকেট তারকাকে স্বাগত জানান। তিনি বলেন " আমাদের সঙ্গে ভারতের ক্রিকেট খেলার কিংবদন্তি, আরও একজন বিশ্বকাপজয়ী এবং ক্রিকেট ইতিহাসে সর্বকালের রান-স্কোরারও যোগ দিয়েছেন।আমরা ভারতের খেলার কিংবদন্তি, বিশ্বকাপজয়ীকে স্বাগত জানাচ্ছি।' করতালিতে ফেটে পড়ে গোটা সেন্টার কোর্ট। সচিন আলেকজান্ডার জেরেভ এবং ক্যামেরন নোরির মধ্যে ম্যাচটি উপভোগ করেন।
সেন্টার কোর্টে এদিন চাঁদের হাট। উইম্বলডনের ম্যাচ চলছিল ক্যামেরন নরি আর আলেজান্ডার জেরেভের। ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস, জস বাটলার, জো রুট। ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাও। তবে ফোকাসে থাকলেন একমাত্র সচিনই। মাস্টার ব্লাস্টারের জনপ্রিয়তা আরও একবার প্রমাণিত হল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications