খুশির সংবাদ শারাপোভার ভক্তদের জন্য, জন্মদিনে দিলেন বিশেষ অতিথির খবর

খুশির সংবাদ শারাপোভার ভক্তদের জন্য, জন্মদিনের দিন দিলেন বিশেষ অতিথির খবর

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নিজের অনুরাগীদের খুশির খবর দিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা মারিয়া শারাপোভা। ১৯ এপ্রিল ছিল মারিয়ার ৩৫ তম জন্মদিন। জীবনের এই বিশেষ দিনে তিনি জানালেন নতুন একটা প্রাণকে এই পৃথিবীতে আনতে চলেছেন তিনি। নিজের অন্তঃসত্বা হওয়ার কথা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন রুশ টেনিস সুন্দরী।

খুশির সংবাদ শারাপোভার ভক্তদের জন্য, জন্মদিনের দিন দিলেন বিশেষ অতিথির খবর

সমুদ্রের তীরে বালুয়ারির মধ্যে দাঁড়িয়ে মাতৃত্বের অনুভূতি উলবদ্ধ করা মারিয়া নিজের ছবি নিজের ৪.২ মিলিয়ন ফয়োরারে সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "মূল্যবান শুরু!!! দু'জনের জন্য জন্মদিনের কেক খাওয়া সব সময়ই আমার বিশেষত্ব।"

২০২১ সালের ডিসেম্বর মাসে মারিয়া শারাপোভা এবং ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেক্সান্ডার গিলকেস জানান, তাঁরা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ।

রাশিয়া থেকে উঠে আসা সর্ব কালের অন্যতম সেরা টেনিস তরকা মারিয়া শারাপোভা। কেরিয়ারে পাঁচটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন এই রুশ সুন্দরী। ২০০৪ সালে প্রথম বার উইম্বলডন জেতেন তিনি। এই এক বারই বিশ্ব টেনিসের ঐতিহ্যশালী এই গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন শারাপোভা। ২০০৬ সালে তিনি জেতেন যুক্তরাষ্ট্র ওপেন, ২০০৮ সালে অস্ট্রেলীয় ওপেনে চ্যাম্পিয়ন হন শারাপোভা। ফরাসি ওপেন কেরিয়ারে দু'বার জিতেছেন তিনি। ২০১২ এবং ২০১৪ সালে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হন মারিয়া শারাপোভা।

খুশির সংবাদ শারাপোভার ভক্তদের জন্য, জন্মদিনের দিন দিলেন বিশেষ অতিথির খবর

নিজের টেনিস কেরিয়ারের পুরোটাই রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করলেও তিনি থাকেন আমেরিকা যুক্তরাষ্ট্রে। যুবা বয়সে এই দেশে আসার পর থেকে স্থায়ী ভাবে সেখানেই বসবাস শুরু করেন মারিয়া এবং এখনও সেখানেই তিনি থাকেন। তিনিই একমাত্র রুশ মহিলা যিনি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। ২০২০ সালে টেনিস থেকে অবসর গ্রহণ করেছেন শারাপোভা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+