প্রকাশ্যে অলিম্পিক্সের পদক, টেনিসে ভরসা সানিয়া, ফরাসি ওপেনেই বোপান্নার ভাগ্য নির্ধারণ
টোকিও অলিম্পিক্সের টেনিসে ভারতের পদক জয়ের সম্ভাবনা টিকে ডাবলসেই। সানিয়া মির্জা অলিম্পিক্সের প্রস্তুতি সারবেন ইংল্যান্ড, উইম্বলডন-সহ চারটি ইভেন্টে নেমে। সেই সঙ্গে ফরাসি ওপেনে রোহন বোপান্নার সাফল্যের উপরও নির্ভর করছে অনেক কিছু।

ক্রোয়েশিয়ান পার্টনার ফ্রাঙ্কো স্কুগরকে নিয়ে ফরাসি ওপেনে ডাবলসের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন রোহন বোপান্না। অবাছাই এই জুটি দ্বিতীয় রাউন্ডে এক ঘণ্টা কুড়ি মিনিটের লড়াই জিতেছে ৬-৪, ৭-৫ ব্যবধানে। বিশ্ব ক্রমতালিকায় ৪০ নম্বরে থাকা ৪১ বছরের বোপান্না নিজের ক্রমতালিকায় উন্নতি ঘটাতেই রোলাঁ গারোর গ্র্যান্ড স্ল্যামে নেমেছেন। ১০ জুন যে ক্রমতালিকায় প্রকাশিত হবে তাতেই নির্ভর করবে টোকিও অলিম্পিক্সের টিকিট। সে কারণেই বোপান্না চাইছেন যতটা সম্ভব পয়েন্ট সংগ্রহ করে ভালো জায়গায় থাকতে। প্রথম রাউন্ডে হেরে যাওয়ায় অবশ্য পয়েন্ট বাড়ানোর সুযোগ হাতছাড়া করেছেন দ্বিভিজ শরণ। বোপান্না ও শরণের টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র পেতে গুরুত্বপূর্ণ হবে কম্বাইন্ড ব়্যাঙ্কিং।
Thank you Sir .. truly appreciate it https://t.co/9p95IrO8Ff
— Sania Mirza (@MirzaSania) June 3, 2021
ইতিমধ্যেই টোকিও অলিম্পিক্সে ডাবলসে সানিয়া মির্জাকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে। মহিলাদের ডাবলসে সানিয়া সম্ভবত জুটি বাঁধবেন অঙ্কিতা রায়নার সঙ্গে। তার আগে ইংল্যান্ডে তিনি বেশ কয়েকটি ইভেন্টে নামবেন উইম্বলডন-সহ। তাঁর আবেদনের প্রেক্ষিতে পুত্র ইজহান ও বোন আনমের ভিসা মঞ্জুর হওয়ায় প্রধানমন্ত্রীর দফতর, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু, সংযুক্ত আরব আমিরশাহী ও ব্রিটিশ দূতাবাস, সাই ও ব্রিটিশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সানিয়া। তাঁকে টোকিও অলিম্পিক্সের আগে উৎসাহিত করায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকেও বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
My friend @YUVSTRONG12’s foundation aims to set up 1000 critical care beds in India.
— Sania Mirza (@MirzaSania) June 3, 2021
How can you help? By contributing to this cause and helping save a life.
To make a donation. Head to- https://t.co/Moi7Or15Yy
No amount is big or small, please step forward and do your bit!
পাশাপাশি, যুবরাজ সিংয়ের ফাউন্ডেশন দেশে যে এক হাজারটি ক্রিটিকাল কেয়ার বেড তৈরির উদ্যোগে ত্রাণ তহবিল গঠন করেছে তাতেও সহযোগিতার আর্জি জানিয়ে টুইট করেছেন সানিয়া।

এরই মধ্যে, টোকিওতে করোনা পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি থাকলেও চলছে অলিম্পিক্সের প্রস্তুতি। যে ট্রে-তে করে পদকগুলি নিয়ে যাওয়া হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক-সহ সেই ট্রে আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনা বয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা নিশ্চিত, নিরাপদ ও সুরক্ষিতভাবেই আয়োজন করা যাবে টোকিও অলিম্পিক্স। ২৩ জুলাই শুরু টোকিও অলিম্পিক্স।












Click it and Unblock the Notifications