রজার ফেডেরারের কেরিয়ার নিয়ে জল্পনা জোরালো টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহারে

টোকিও অলিম্পিকে নামার সিদ্ধান্ত থেকে পিছু হঠলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী রজার ফেডেরার। উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর আজ টুইট করে ফেডেরার জানিয়ে দিয়েছেন, হাঁটুর চোটের কারণেই তিনি এবারের অলিম্পিকে অংশ নিতে পারছেন না।

ফেডেরারের টুইট

ফেডেরারের টুইট

সুইস কিংবদন্তি ফেডেরার আজ টুইটে লিখেছেন, গ্রাসকোর্ট ইভেন্টে খেলার সময় হাঁটুতে চোট লেগেছে। এই সেটব্যাকের কারণেই টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহারের দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। দেশের হয়ে যতবার প্রতিনিধিত্ব করতে পেরেছি তা আমার কাছে অত্যন্ত গর্বের। ফলে স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে আমি হতাশ। যাতে চলতি টেনিস মরশুমে পরের দিকে কোর্টে ফিরতে পারি সেই লক্ষ্য়ে রিহ্যাব শুরু করেছি। সুইৎজারল্যান্ডের হয়ে যাঁরা অলিম্পিকে অংশ নেবেন তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন রজার।

অনিশ্চয়তা কেরিয়ার নিয়ে

অনিশ্চয়তা কেরিয়ার নিয়ে

তাঁর টুইটে স্পষ্ট, এবারের ইউএস ওপেনেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থাকছেই। ফলে ফেডেরারের কেরিয়ার নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর অনেকেই আশঙ্কা করছেন, শেষ উইম্বলডন বোধ হয় খেলেই ফেললেন তিনি। তারপরই আজকের এই সিদ্ধান্ত।

সিদ্ধান্ত নেননি জকোভিচ

সিদ্ধান্ত নেননি জকোভিচ

টোকিও অলিম্পিকে নামা নিয়ে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচও উইম্বলডন জয়ের পর কিছু বলতে পারেননি। একই মরশুমে চারটি গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিক সোনা জয়ের নজির কারও নেই। তিনটি স্ল্যাম জেতা জকোভিচের সামনে সেই হাতছানি থাকলেও দর্শকশূন্য স্টেডিয়াম, গেমস ভিলেজে নানা বিধিনিষেধের কারণেই তিনি সরে দাঁড়াতে পারেন। উইম্বলডন জেতার পর তিনি বলেছেন, এখনও গোটা বিষয়টি ফিফটি-ফিফটি।

নামবেন বার্টি

নামবেন বার্টি

তবে মহিলাদের মধ্যে বিশ্বের এক নম্বর অ্যাশলে বার্টি সোনা জয়ের লক্ষ্যেই অলিম্পিকে নামবেন। ইতিমধ্যেই যে তারকারা টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করেছেন তাঁরা হলেন রাফায়েল নাদাল, ডমিনিক থিয়েম, স্তান ওয়াওরিঙ্কা, নিক কির্গিয়স, সেরেনা উইলিয়ামস ও সিমোনা হালেপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+