নাদালকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় ফেডেরারের, জিতলেন অষ্টাদশ গ্র্যান্ড স্লাম

তিন সেটের শেষে রাফায়েল নাদালকে পিছনে ফেলে ২-১ পয়েন্টে এগিয়ে গেলেন রজার ফেডেরার। অস্ট্রেলিয়াম ওপেন (পুরুষ) টেনিস ফাইনালে চতুর্থ সেটেও দাপট অব্যাহত ফেডেরারের।

মেলবোর্ন, ২৯ জানুয়ারি : এককথায় অবিশ্বাস্য ম্যাচ। রুদ্ধশ্বাস ম্যাচে রাফায়েল নাদালকে ৬-৩, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ সেটে জিতলেন রজার ফেডেরার। এই নিয়ে অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যাম জিতে রেকর্ড গড়লেন ফেডেরার। এদিনই ছিল অস্ট্রেলিয়ান ওপেনে ফেডেরারের ১০০ তম ম্যাচ।

অস্ট্রেলিয়াম ওপেন (পুরুষ) টেনিস ফাইনালে প্রথম সেটে ৬-৪ জেতেন ফেডেরার। দ্বিতীয় সেটটি অবশ্য ৬-৩ জেতেন নাদাল। এরপর ৬-১ স্ট্রেট সেট জেতেন ফেডেরার। ফের ৬-৩ সেট জেতেন নাদাল। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে।

নাদালকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় ফেডেরারের, জিতলেন অষ্টাদশ গ্র্যান্ড স্লাম

রজার ফেডেরার না রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেন-এর ফাইনাল ঘিরে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছিল। এদিন শুরু থেকেই দুজনে আক্রমণাত্মক খেলা খেলছেন। তবে তিন সেটের পর ২-১ পিছিয়ে পড়ার পর কিছুটা চাপে পড়ে যান নাদাল। তবে লড়াই ছাড়েননি। এবং শেষে চতুর্থ সেট জিতে ২-২ ড্র করলেন নাদাল-ফেডেরার।

প্রথম সেটে হারার পর দ্বিতীয় সেটে আরও আক্রমণাত্মক নাদাল। একাধিক চোট নিয়েই এদিন ফাইনালে খেলতে নামেন নাদাল। বিশেষ করে কবজির আঘাতটাই এদিন সবচেয়ে ভুগিয়েছে নাদালকে। তবুও দ্বিতীয় সেটে ৬-৩-এ হারান ফেডেরারকে।

That reaction!! @rogerfederer is your #AusOpen 2017 champion! pic.twitter.com/YQIgfoVeHl
— #AusOpen (@AustralianOpen) January 29, 2017

এদিকে দ্বিতীয় সেটে নাদালের কাছে হেরে আরও তৃতীয় সেটের শুরু থেকেই জাঁকিয়ে হামলা শুরু করে ফেডেরার। কিন্তু শেষে ৬-১ স্ট্রেট সেটে বাজি নিয়ে যান ফেডেরার। চতুর্থ সেটে ফের আক্রমণ শুরু করেছেন নাদাল। ৬-৩ সেটে জেতেন রাউন্ডটি।

পঞ্চম সেটের শুরু থেকই বেশ আক্রমণাত্মক খেলছিলেন নাদাল। কিন্তু শেষ মুহূর্তে ম্যাচ বের করে নিয়ে গেলেন অভিজ্ঞ ফেডেরার।

Tears of joy for the champ #Federer #AusOpen pic.twitter.com/t048S5Spcm
— #AusOpen (@AustralianOpen) January 29, 2017

একদিকে নাদাল একদিকে ফেডেরার, খেলা যে পঞ্চম সেট পর্যন্ত পৌঁছবে তা নিয়ে খুব একটা সন্দেহ আগাগোড়াই ছিল না। লড়াইটাও যে টক্করের হবে তাতেও সন্দেহ ছিল না। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল ম্যাচ এইরকম রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর হবে যে হৃদরোগীদের ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে তাও বোঝো যায়নি।

নাদাল-ফেডেরার কেউ কাউকে আধ ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। সেরার লড়াই হয়তো একেই বলে। প্রাক্তন রেকর্ডের ভিত্তিতে এদিন ম্যাচ শুরুর আগে থেকে নাদাল ফেভারিট থাকলেও অভিজ্ঞতায় হয়তো কিছুটা এগিয়ে গেলেন ফেডেরার। তবে দুজনের অনবদ্য সব শটে ঘেরা এই ম্যাচ এদিন টেনিস প্রেমীদের এক অনন্য উপহার হয়ে রইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+