আন্দ্রে আগাসির আবেগঘন বার্তা, রজার ফেডেরারের প্রতিক্রিয়াও মনে রাখার মতো
লেভার কাপ খেলেই আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন রজার ফেডেরার। বিশ্বের প্রাক্তন ১ নম্বরের এই ঘোষণার পরই বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের তারকারা সোশ্যাল মিডিয়ায় সুইস কিংবদন্তিকে কুর্নিশ জানিয়ে বার্তা দিচ্ছেন। সেই তালিকায় সংযোজিত হলো আন্দ্রে আগাসির নাম। আগাসির আবেগঘন বার্তার প্রত্যুত্তরে ফেডেরার যা লিখলেন, তা মন জয় করেছে টেনিসপ্রেমীদের।
— Roger Federer (@rogerfederer) September 15, 2022 |
ফেডেরারের অবসরের সিদ্ধান্ত
ফেডেরার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি জানান, বিগত তিন বছর ধরে তাঁকে চোট-আঘাত ও অস্ত্রোপচারের চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। প্রতিযোগিতামূলক টেনিসে চেনা ছন্দে ফেরার কঠোর পরিশ্রম করলেও শরীর যে আর দিচ্ছে না, সেটা বুঝতে পারছেন। ৪১ বছর বয়সের ফেডেরার ২৪ বছর ধরে দেড় হাজারের বেশি ম্যাচ খেলেছেন। টেনিস তাঁকে প্রত্যাশার চেয়েও অনেক বেশি দিয়েছে। কিন্তু এখন সময় এসেছে প্রতিযোগিতামূলক টেনিস থেকে সরে দাঁড়ানোর।
|
আবেগঘন আগাসি
আন্দ্রে আগাসি আবেগঘন বার্তায় লিখেছেন, ফেডেরারের খেলা এবং স্পিরিট আমাদের কাছে শিক্ষণীয় যে, টেনিস কতটা ভালোভাবে খেলা যায়। ফেডেরারের সঙ্গে কাটানো সময়গুলিও তাঁর কাছে যে সুখস্মৃতি হয়ে থাকছে সে কথা উল্লেখ করে অনবদ্য কেরিয়ারের জন্য ফেডেরারকে ধন্যবাদও জানান আগাসি। এর প্রেক্ষিতে ফেডেরার টুইটে লেখেন, আন্দ্রের এই বার্তা তাঁর কাছে অনেক। আন্দ্রের বিরুদ্ধে ম্যাচগুলি যে তাঁর কাছে হৃদয়গ্রাহী সে কথা জানিয়ে ফেডেরার আরও লেখেন, আপনাকেও মিস করি।
|
ফেডেক্সের প্রত্যুত্তর
এর প্রেক্ষিতে ফেডেরার টুইটে লেখেন, আন্দ্রের এই বার্তা তাঁর কাছে অনেক। আন্দ্রের বিরুদ্ধে ম্যাচগুলি যে তাঁর কাছে হৃদয়গ্রাহী সে কথা জানিয়ে ফেডেরার আরও লেখেন, আপনাকেও মিস করি। ফেডেরার ২০টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস জেতার পথে আগাসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন একবার। ২০০৫ সালের ইউএস ওপেনের ফাইনালে ফেডেরার আগাসিকে হারিয়েছিলেন। এটি ছিল ফেডেরারের দ্বিতীয় ইউএস ওপেন তথা ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভার কাপ। এই এটিপি ট্যুর ইভেন্টেই শেষবার কোর্টে দেখা যাবে ফেডেক্সকে।
|
পাশে যাঁরা
এদিকে, রজার ফেডেরার ভক্তদের উদ্দেশে আরও একটি টুইট করেছেন। যাতে তিনি জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত ঘোষণার সময় তাঁর পাশেই ছিলেন বাবা রবার্ট, মা লিনেট এবং স্ত্রী মিরকা। তাঁর বর্ণময় কেরিয়ারে এই তিনজনের অবদান যে কতটা তা আরও একবার স্পষ্ট করেছেন সুইস কিংবদন্তি। ফেডেরার ২৩৭ সপ্তাহ ধরে টানা বিশ্বের এক নম্বর টেনিস তারকা ছিলেন। ২০০৪ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২০০৮ সালের ১৮ অগাস্ট পর্যন্ত। ২০০৯ সালে ফরাসি ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেন। এরপরই তিনি জেতেন উইম্বলডন খেতাব। এটি ছিল তাঁর কেরিয়ারের পঞ্চদশ খেতাব, যা জেতার সুবাদে তিনি ভেঙে দেন পিট সাম্প্রাসের রেকর্ড।












Click it and Unblock the Notifications