নাদাল বনাম ফেডেরার লড়াইয়ের ডঙ্কা বেজে গেল, এক নম্বরের লক্ষ্যে সুইস মাস্টার
অস্ট্রেলিয়ান ওপেন জিতে রাফায়েল নাদালের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন রজার ফেডেরার
অস্ট্রেলিয়ান ওপেন জিতে রাফায়েল নাদালের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলেন রজার ফেডেরার। এটিপি র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা রাফায়েল নাদালের সঙ্গে ফেডেরারের এখন পয়েন্টের ব্যবধান মাত্র ১৫৫।

পাঁচ বছর বাদে রজার ফেডেরার খেতাব ধরে রাখতে পেরেছেন। যা এককথায় ক্রীড়া বিজ্ঞানকেও হার মানিয়ে দেয়। ২০১২ সালে -র ৪ অক্টোবর শেষবার ফেডেরার এক নম্বর হয়েছিলেন। তারপর আর এক নম্বরটা নিজের নামের পাশে লাগানো হয়নি।
এবার সুইস মাস্টারের লক্ষ্য নাদালকে এক নম্বর জায়গা থেকে বিচ্যূত করা । মার্চের শুরুতে হবে ৫০০ পয়েন্টের এটিপি টুর্নামেন্ট। থাকবে দুবাই ওপেন ও আকাপুলকো কনক্লুড। ফেডেরার অবশ্য দুবাই ওপেনে এখনও অংশ নেবেন কিনা জানাননি। তবে তাঁর সামনে ওয়াইল্ড কার্ড এন্ট্রির সুযোগ থাকছে।
ফেডেরার যদি দুবাই ওপেনে না খেলেন তাহলে এবং নাদাল যদি আকাপুলকো ওপেনের সেমিফাইনালে পৌঁছন তাহলে এক নম্বর জায়গা ধরে রাখতে পারবেন। ফেডেরার চ্যাম্পিয়ন হলে এক নম্বর জায়গা তো পাবেন।
এদিকে অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল যে চোট পেয়েছেন তাতে টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেছে। তার চোট সারতে ৩ সপ্তাহ সময় লাগবে। চোট সারিয়ে ফের সার্কিটে ফিরে ফের খেতাব জয়ের লড়াইতে নামাটা বড় চ্যালেঞ্জ হবে স্প্যানিয়ার্ডের। এখনও অবধি আশা আকাপুলকো ওপেনে খেলবেন ফিট নাদাল।












Click it and Unblock the Notifications