কাতার ওপেনে সাড়া জাগিয়েও কোয়ার্টার ফাইনালে হার ফেডেরারের
কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার নিকোলোস বসিল্যাশভিলির কাছে ৬-৩, ১-৬, ৫-৭ ব্যবধানে হেরে গেলেন রজার ফেডেরার। ফলে কিংবদন্তি টেনিস খেলোয়াড়ের প্রতিযোগিতামূলক সার্কিটে ফেরার পর যে উন্মাদনা তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে তা এক লহমায় ভেঙে গেল।

এর আগের সাক্ষাতে নিকোলোসকে খুব সহজেই ৬-২, ৬-১, ৬-২ ব্যবধানে ফেডএক্স হারিয়ে দিয়েছিলেন। সেটা ছিল ২০১৬ সালের অস্ট্রেলিয় ওপেনের প্রথম রাউন্ড। তবে পাঁচ বছর পর বয়স অনেকটাই ছাপ ফেলেছে ফেডেরারের। তার ওপর এতদিন পর পেশাদার সার্কিটে নামা, সবমিলিয়ে কাতার ওপেনে সাড়া জাগিয়েও ছিটকে গেলেন ফেডেরার।
এদিন প্রথম সেটে হারার পরে দারুণ কামব্যাক করেন নিকোলোস। ১ ঘণ্টা ৫০ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন জর্জিয়ান নিকোলোসই।
২০২০ সালে অস্ট্রেলিয় ওপেনের পর দুবার ডান হাঁটুতে অস্ত্রোপচার করানোর পরে ফেডেরার এই টুর্নামেন্টে নেমেছিলেন।
নিকোলোস সেমিতে আমেরিকার টেলর ফ্রিটৎজ এর বিরুদ্ধে ফেলবেন। তিনি আর এক কোয়ার্টার ফাইনালে কানাডার ডেনিস শাপোভালোভকে ৫-৭, ৬-৩, ৭-৫ ব্যবধানে হারিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications