Russia Ukraine War: রজার ফেডেরারের মানবিক মুখ! ইউক্রেনের পড়ুয়াদের সাহায্যার্থে কীভাবে এগিয়ে এলেন?

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিভীষিকাময় ছবি দেখে বেদনাহত রজার ফেডেরার। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াতে তাই এগিয়ে এলেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পরিকাঠামো তৈরিতে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ৫ লক্ষ মার্কিন ডলার দিচ্ছেন সুইস কিংবদন্তি।

মানবিক রজার ফেডেরার ইউক্রেনের পড়ুয়াদের পাশে

রজার ফেডেরার টুইট-বার্তায় লিখেছেন, আমি ও আমার পরিবার ইউক্রেনের ছবিগুলি দেখে শিউরে উঠেছি। নিরপরাধ মানুষজন যে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন তাতে আমরা বেদনাহত। আমরা সব সময় শান্তির পক্ষে। ৬০ লক্ষের উপর পড়ুয়া বিদ্যালয়ে যেতে পারছেন না। তাঁদের যে যত্নে রাখা প্রয়োজন সেই লক্ষ্যে আমরা সহযোগিতা করতে চলেছি। উল্লেখ্য, রজার ফেডেরারকে ২০১৩ সালের উইম্বল়ডনে পরাস্ত করা ইউক্রেনের সের্গেই স্টাকোভস্কি হাঙ্গেরি থেকে সপরিবারে নিজের দেশে পৌঁছে গিয়েছেন। ক্রীড়া সরঞ্জাম ছেড়ে কলাশনিকভ হাতে তিনি রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।

ফেডেরার আরও জানিয়েছেন, এটাও উপলব্ধি করছি, এই সংকটজনক পরিস্থিতিতে শিক্ষাদান চালানো সম্ভব নয়। কিন্তু যাতে এই অভিজ্ঞতা সামলে ইউক্রেনের মানুষ ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য আমরা সর্বতোভাবে সহায়তা প্রদান করতে প্রস্তুত।ইউক্রেনের পড়ুয়াদের যাতে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরিকাঠামো তৈরি করা যায় সেই লক্ষ্যে ওয়ার চাইল্ড হল্যান্ডকে ৫ লক্ষ টাকা মার্কিন ডলার প্রদান করছে রজার ফেডেরার ফাউন্ডেশন।

রজার ফেডেরার গত বছর উইম্বলডনের পর থেকে কোর্টের বাইরে। সেবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন। হাঁটুর চোটের কারণে সরে দাঁড়ান ইউএস ওপেন থেকে। চলতি বছর কবে ফেডেরার কোর্টে ফিরতে পারবেন কিংবা আদৌ কোনও গ্র্যান্ড স্ল্যাম এ বছর খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। ফেডেরারের আগে গত ৮ মার্চ অ্যান্ডি মারে ঘোষণা করেছেন, চলতি বছর প্রাইজমানি থেকে যে অর্থ তিনি পাবেন তা ইউক্রেনের শিশুদের সাহায্যের জন্য যে মানবিক প্রয়াস চলছে তাতে প্রদান করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+