নিজের অবসর নিয়ে মুখ খুললেন রজার ফেডেরার, কী বললেন কিংবদন্তী
টেনিস কোটে এখনও তাঁর একাধিপত্য দেখে বোঝা দায় যে ৩৮-এ রয়েছেন রজার ফেডেরার। এভাবে আর কতদিন খেলবেন তিনি, তা নিয়ে বহুদিনের জল্পনার অবসান ঘটালেন টেনিস কিংবদন্তী নিজে।
বয়স যে হয়েছে, তা তো ঠিক! যদিও টেনিস কোটে এখনও তাঁর একাধিপত্য দেখে বোঝা দায় যে ৩৮-এ রয়েছেন রজার ফেডেরার। এভাবে আর কতদিন খেলবেন তিনি, তা নিয়ে বহুদিনের জল্পনার অবসান ঘটালেন টেনিস কিংবদন্তী নিজে। অবসর নিয়ে কী বললেন রজার ফেডেরার।

-
-
-
-
৪০-এও রাজা
রজার প্রেমীদের কাছে সুখবর। কারণ এখনই টেনিস কোটকে বিদায় জানাচ্ছেন না লেজেন্ড। উল্টে ৪০ বছর বয়সেও তিনি একই ভাবে টেনিস খেলে যেতে চান বলে নিজেই জানিয়েছেন রজার ফেডেরার।

-
-
৪০-এ সম্ভব!
অসম্ভব বলে এই পৃথিবীতে কোনও কাজ নেই বলে মনে করেন রজার ফেডেরার। রজার স্মরণ করিয়েছেন, ২০১৭ ছাড়া টেনিস খেলতে গিয়ে সেভাবে চোট-আঘাতে জর্জরিত হননি তিনি। তাই ৪০ বছরেও তিনি আগের মতোই সুস্থ ও একাগ্র থাকবেন বলেই দাবি করেছেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা।

-
-
স্থিতিশীলতা প্রয়োজন
সাফল্য পেতে জীবনে স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করেন রজার ফেডেরার। স্ত্রী, বোন ও অভিভাবকদের তরফে তিনি যে সমর্থন পেয়েছেন, তা ভালো টেনিস খেলার সহায়ক হয়েছে বলে জানিয়েছেন রাজা রজার।

-
-
এখন রজার
৩৮ বছরেও বিশের দমে অবিরাম টেনিস খেলে চলা রজার ফেডেরার অনায়াসে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আপাতত এই গ্র্য়ান্ড স্ল্যাম জিতে আরও একটি নজির গড়া তাঁর লক্ষ্য বলেও জানিয়েছেন কিংবদন্তী।

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-












Click it and Unblock the Notifications