সামনে ইতিহাসের হাতছানি, উইম্বলডনের ফাইনালে ‘কিংবদন্তি’ ফেডেরার
একে একে বিদায় নিয়েছিলেন ফোর ফ্যাবের তিন নক্ষত্র— রাফয়েল নাদাল, নোভাক জকোভিচ এবং অ্যান্ডি মারে। তিনিই কেবল ব্যতিক্রম। ঘাসের কোর্টের সম্রাট তিনি। সেই মর্যাদা রক্ষা করেই অল ইন্ডিয়া লন টেনিসের সেন্টার কোর
অপ্রতিরোধ্য শব্দটাও ফিকে হয়ে গিয়েছে তাঁর নান্দনিক টেনিসের কাছে। এই বয়সেও এমন রিফ্লেক্স! বয়স শুধু একটা সংখ্যা মাত্র তাঁর কাছে। আবারও তা প্রমাণ করে ছাড়লেন তিনি। চেক রিপাবলিকের টমাস বার্ডিচকে হারিয়ে ড্যাংডেঙিয়ে পৌঁছে গেলেন উইম্বলডনের ফাইনালে। ইতিহাস গড়া থেকে আর মাত্র এক ধাপ দূরে তিনি। ফাইনালে মারিন সিলিচকে হারালেই রেকর্ড সংখ্যক আটবার উইম্বলডন জয়ের স্বাদ পাবেন। ভাঙবেন পিট সাম্প্রাসের রেকর্ড।

তিনি চিরতরুণ রজার ফেডেরার। যাঁর টেনিসে মুগ্ধ আপামর বিশ্ববাসী। তাই তো সচিন তেণ্ডুলকারের মতো কিংবদন্তিও ছুটে যান তাঁর শৈল্পিক টেনিসের টানে। তিনিও যে কিংবদন্তি। ইতিমধ্যেই তাঁর নাম উচ্চারিত হচ্ছে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় হিসেবে। রবিবার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে গেলে আর কোনও দ্বিমতই থাকবে না তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে।
একে একে বিদায় নিয়েছিলেন ফোর ফ্যাবের তিন নক্ষত্র- রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ এবং অ্যান্ডি মারে। তিনিই কেবল ব্যতিক্রম। ঘাসের কোর্টের সম্রাট তিনি। সেই মর্যাদা রক্ষা করেই অল ইংল্যান্ড লন টেনিসের সেন্টার কোর্টে তিনি রচনা করে চলেছেন একটা একটা টেনিস-কাব্য। শেষ চারের লড়াইয়ে এদিন তিনি স্ট্রেট সেটে হারালেন বার্ডিচকে। খেলার ফল ফেডেরারের পক্ষে ৭-৬ (৭-৪), ৭-৬(৭-৪), ৬-৪।

এই নিয়ে ২৯ বার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন রজার। উইম্বলডনের ফাইনালে ১১ বার। রূপকথা লেখা থেকে এক কদম দূরে দাঁড়িয়ে তিনি। আরও একটা রেকর্ডও তাঁর সামনে। একটা নয় এমন অনেক রেকর্ড প্রতি ক্ষণে ক্ষণে গড়ে চলেছেন রজার। পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক ১৯টি গ্র্যান্ড স্লাম খেতাবের মালিক হবেন তিনি। এখন যা সৃষ্টি করবেন, তাই তাঁর নামে খোদিত হয়ে থাকবে রেকর্ড বুকে।
৩৫ বছরের ফেডেরারই হলেন বিশ্বের সব থেকে বর্ষীয়ান খেলোয়াড় যিনি উইম্বলডন ফাইনাল খেলবেন। তাঁর বয়সে চ্যাম্পিয়ন হওয়া তো দূর অস্ত, কেউ ফাইনালেও উঠতে পারেননি। ৩৯ বছর বয়সি কেন রোজওয়াল ১৯৭৪ সালে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন। এই পর্যন্তই।
গতবার মাঝ মরশুমেই তিনি টেনিস কোর্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন চোটের কারণে। তারপর চোট সারিয়ে এ মরশুমের শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন টেনিস কোর্টে। হার্ড কোর্টে নাদালকে পাঁচ সেটের থ্রিলারে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন।
তারপর তরতাজা হয়ে উইম্বলডনে নামতে নিজেকে সরিয়ে নিয়েছিলেন লাল সুরকির ফ্রেঞ্চ ওপেন থেকে। সেই ফল এবার হাতে নাতে পাচ্ছেন ফেডেক্স। উইম্বলডনের ঘাসের কোর্টে চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করা থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে তিনি। এবার তাঁর সামনে সাড় ছ'ফুট উচ্চতার বিগ সার্ভার ক্রোয়েশিয়ার মারিন চিলিচ। তাঁর বাধা টপকালেই ইতিহাস গড়ে ফেলবেন রজার।












Click it and Unblock the Notifications