ওপেন এরায় ইতিহাস লিখে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে ছান্দিক ফেডেরার

সনেগোর বিরুদ্ধে সহজ জয়ে উইম্বলডন কোয়ার্টার ফাইনালে ফেডেরার

আরও একবার অভিজ্ঞতার কাছে হারল তারুণ্য। ছান্দিক রজার ফেডেরার লরেঞ্জো সনেগোকে হারিয়ে উইম্বলডন ২০২১-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। সঙ্গী হল আরও বেশকিছু রেকর্ড। অন্যদিকে অল ইংল্যান্ড টেনিস ক্লাবের বৃষ্টিসিক্ত সেন্টার কোর্টে শুরুটা ভাল করেও লড়াই থেকে হারিয়ে গেলেন ইতালির তারকা।

কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরার

কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরার

ইতালির লরেঞ্জো সনেগোকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন রজার ফেডেরার। ম্যাচের প্রথম গেমে দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফেডেরার ও সনেগো একে অপরের একটি করে সার্ভিস ভাঙলে মোকাবিলা ৫-৫ অবস্থানে এসে দাঁড়ায়। ইতালিয় তারকার সার্ভিসে অ্যাডভান্টেজে চলে যান রজার। সেই সময়ই সেন্টার কোর্টে বৃষ্টি নামে। কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। বর্ষণ চলতে থাকায় ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয় স্টেডিয়ামের আকাশ। এর কিছু পরে ফের শুরু হয় খেলা। ওই গেম সহ সেট জিতে (৭-৫) এগিয়ে যান সুইস তারকা। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এরপর ম্যাচে প্রাধান্য কায়েম করেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা। শেষ দুটি সেট ৬-৪ ও ৬-২ ফলাফলে জিতে উইম্বলডনের শেষ আটে পৌঁছে যান ফেডেরার।

ওপেন এরায় বরিষ্ঠতম খেলোয়াড়

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ৩৯ প্রায় পেরিয়ে ৪০-এর ঘরে প্রবেশ করতে চলা রজার ফেডেরার। যা এক রেকর্ড। উইম্বলডনের ওপেন এরা শুরু হওয়ার পর থেকে অল ইংল্যান্ড টেনিস ক্লাব এত বয়স্ক কোনও খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে উঠতে দেখেনি। ৩৯ বছর ৩৩৭ দিন বয়সে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ফেডেরার। তিনি ভেঙেছেন ১৯৭৪ সালে ঘাসের কোর্টে ৩৯ বছর ২২৪ দিন বয়সে টুর্নামেন্টে শেষ আটে পৌঁছনো কেন রোসওয়েলের রেকর্ড। ২০০১ সালের ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন রজার। ২০ বছর পর উইম্বলডনে এক বৃত্ত সম্পন্ন করলেন সুইস তারকা।

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল

সবচেয়ে বেশিবার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর রেকর্ড আগেই গড়ে বসেছিলেন রজার ফেডার। লরেঞ্জো সনেগোকে হারিয়ে ক্রমতালিকার দ্বিতীয় স্থানাধিকারীর সঙ্গে ব্যবধান আরও বাড়ালেন তিনি। এবারেরটা নিয়ে মোট ৫৮ বার গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছলেন রজার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা নোভাক জকোভিচ এখনও পর্যন্ত ৫০টি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। তৃতীয় স্থানে থাকা রাফায়েল নাদালের ক্ষেত্রে সংখ্যাটা ৪৪।

সনেগোকে হারিয়ে

সনেগোকে হারিয়ে

ইতালির লরেঞ্জো সনেগোকে হারিয়ে উইম্বলডনে নিজের ১০৫তম ম্যাচটি জিতলেন রজার ফে়ডেরার। ঘাসের কোর্টে মোট ১৮ বার শেষ আটে পৌঁছলেন সুইস তারকা। যা এখনও পর্যন্ত সর্বাধিক। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কিংবদন্তি জিমি কনার্স ১৪ বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। লরোঞ্জোর বিরুদ্ধে পাঁচটি ব্রেক পয়েন্ট ও ৩২টি উইনার্স সহ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন কিংবদন্তি। ম্যাচে মোট ১০৩ পয়েন্ট অর্জন করেছেন আট বারের উইম্বলডন জয়ী তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+