ইতিহাস গড়লেন ফেডেরার, রেকর্ডের বন্যা বইয়ে কেঁদে ভাসালেন মঞ্চ, দেখুন ভিডিও

বিজেপি প্রশ্ন তুলল কেন্দ্রীয় বাহিনী কেন নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। নির্বাচন কমিশনে দরবার করে এই প্রশ্নের জবাব চাইল বিজেপি নেতৃত্ব।

মেলবোর্নের রড লেভার এরিনায় ফের রজার রাজ। মারিন চিলিচকে রূদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ২০ তম গ্র্যান্ড স্লাম নিজের ঝুলিতে পুরে নিলেন ফেডেক্স। সেইসঙ্গে সবথেকে বেশি ছ-বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বে রয় এমার্সন ও নোভাক জকোভিচের সঙ্গে একাসনে চলে গেলেন তিনি। ফেডেরারের পক্ষে এদিনের ম্যাচের ফল ৬-২, ৬-৭, ৬-৩, ৩-৬, ৬-১।

🇺🇸 🏆🏆🏆🏆🏆#RF20 #AusOpen pic.twitter.com/Mbz8OeoFKY
— #AusOpen (@AustralianOpen) January 28, 2018

এদিন রাজার মতোই রড লেভার এরিনায় ম্যাচ শুরু করেন রজার। চিলিচের প্রথম দুটি সার্ভিস ব্রেক করে তিনি ৪-০ লিড নেন। ৬-২ গেমে প্রথম সেটটি তিনি পকেটে পুরে নেওয়ার পর মনে হচ্ছিল এদিনও তিনি চিলিচকে দাঁড়াতে দেবেন না। কিন্তু চিচিল দ্বিতীয় সেটে দারুন লড়াই করে টাইব্রেকে জিতে নেন সেটটি। পরের সেটে ফের রজার শাসন।

This speaks for itself.#AusOpen @RogerFederer pic.twitter.com/7sw5d3Mx58
— #AusOpen (@AustralianOpen) January 28, 2018

🏆20. ❤️ pic.twitter.com/WqUiSo3fd5
— Roger Federer (@rogerfederer) January 28, 2018

এমনকী চতুর্থ সেটেও রজার প্রথম ব্রেক করে ৩-১ গেমে এগিয়ে যান। তারপর টানা পাঁচটি গেম জিতে ফেডেরারের মুখের গ্রাস কেড়ে নেন চিলিচ। তখন স্বাভাবিক ভাবেই ৩৬-র ফেডেরারকে দেখে হতাশ মনে হচ্ছিল। পাঁচ সেটের লড়াইয়ে কি শেষপর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারবেন ফেডেরার। রড লেভার এরিনায় যখন এই প্রশ্নটা তামাম টেনিস-প্রেমী মনে জেগে উঠেছিল, তখনই ফের স্বমহিমায় ফিরে এলেন তিনি। ৬-১ গোমে চিলিচকে হারিয়ে জিতে নিলেন কেরিয়ারের ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন।

Steffi Graf - 22 🏆
Roger Federer - 20 🏆#AusOpen pic.twitter.com/XFjwXJVBMe
— #AusOpen (@AustralianOpen) January 28, 2018

এদিন অবশ্য অন্যদিনের মতো ছন্দে ছিলেন না ফেডেরার। ফেডেরারকে এদিন অনেকটাই ক্লান্ত লেগেছে। তাঁর রাকেট থেকে এদিন সে অর্থে এস-এর বর্ষণ হয়নি। খেলাতেও তাঁকে অনেক সময় ছন্দহীন মনে হয়েছে। তবু জিনিয়াস ফেডেরার তাঁর খারাপ দিনেও ম্যাচ বের করে বুঝিয়ে দিলেন তিনি সর্বকালের সেরা টেনিস প্লেয়ার। তিনি টেনিসের জন্য অমর অক্ষরে আরও অনেক গাথা রেখে যাবেন।

ইতিহাস গড়লেন ফেডেরার, রেকর্ডের বন্যা বইয়ে স্বপ্নের ফেরিওয়ালা কেঁদে ভাসালেন মঞ্চ

এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বারবার তাঁর চোখ ভিজে এসেছিল জলে। আবেগতাড়িত ফেডেরার তাঁর দী্র্ঘ কেরিয়ারে রেকর্ড সংখ্যক ২০ তম গ্র্যান্ড স্ল্যাম নিয়ে তাঁর সমর্থকদেরই কৃতিত্ব দিলেন জয়ের জন্য। ফের একবার রড লেভার এরিনায় ফেডেরার তাঁর ম্যাজিক পারফরম্যান্সে আর অনেক স্বপ্ন ফেরি করে গেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+