'বন্ধু ও মহান প্রতিদ্বন্দ্বী' নাদালের সাফল্যে আবেগঘন বার্তা ফেডেরারের

'বন্ধু ও মহান প্রতিদ্বন্দ্বী' নাদালের সাফল্যে আবেগঘন বার্তা ফেডেরারের

অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস তৈরি করছেন রাফায়েল নাদাল। টেনিসের ইতিহাসে পুরুষদের সিঙ্গলসে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা এখন তিনি। দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতে পিছনে ফেলে দিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার, নোভাক জকোভিচকে।

বন্ধু ও মহান প্রতিদ্বন্দ্বী নাদালের সাফল্যে আবেগঘন বার্তা ফেডেরারে

কেরিয়ারে অন্যতম প্রতিদ্বন্দ্বী হলেও রজারের খুব ভাল বন্ধু রাফায়েল নাদাল। প্রিয় বন্ধু এবং একই সঙ্গে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর সাফল্যে খুশি সুইস গ্রেট রজার ফেডেরার। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মেদভেদেভ'কে হারানোর পর ইনস্টাগ্রামে নাদালের উদ্দেশ্যে আবেগঘন পোস্ট করেছেন রজার। নাদালের এই সাফল্য দেখে রজার ইনস্টাগ্রামে লিখেছেন, "কী অসাধারণ একটা ম্যাচ! প্রথম পুরুষ হিসেবে ২১টি গ্র্যান্ডস্ল্যাম জেতার জন্য আমার বন্ধু এবং মহান প্রতিদ্বন্দ্বীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কিছু মাস আগে পর্যন্ত আমরা মজা করছিলাম নিজেদের মধ্যে যে আমরা দু'জনে ক্ল্যাচ নিয়ে হাঁটছি। দুরন্ত, একজন চ্যাম্পিয়নকে কখনওই খাটো করে দেখ না।"

রজার এ-ও জানিয়েছেন, যে নাদালের লড়াকু মনোভাব, কাজের প্রতিনিষ্ঠা তাঁকে অনুপ্রাণিত করে।

বিশ্ব টেনিসের মহাতারকার কথায়, "তোমার লড়াকু মনোভাব, কাজের প্রতি নিষ্ঠা আমায় এবং বিশ্বের অগুনিত মানুষকে অনুপ্রাণিত করে। তোমার সঙ্গে এই যুগ ভাগ করে নিতে পেরে আমি গর্বিত এবং তোমার সাফল্যের খিদে বাড়িয়ে দেওয়ার পিছনে একটু অবদান রাখতে পেরে আমি গর্বিত একই রকম ভাবে যেটা তুমি গত ১৮ বছর ধরে আমার জন্য করে আসছো। আমি নিশ্চিত আরও সাফল্য অপেক্ষা করছে তোমার জন্য। তবে এখন এটাকে উপভোগ করো।"

কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয় একেবারেই সহজ ছিল না নাদালের জন্য। অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষবাছাই তথা বিশ্বের ২ নম্বর দানিল মেদভেদেভের কাছে প্রথম দুটি সেটে হেরে পিছিয়ে পড়েছিলেন। তারপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে যেভাবে ৫ ঘণ্টা ২৪ মিনিটের লড়াই জিতে ইতিহাস গড়়লেন, তাতে দেখে বোঝার উপায় ছিল না কয়েক মাস চোটের কারণে কোর্টের বাইরে কাটিয়েছেন তিনি।

তাঁর পক্ষে খেলার ফল ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-৫। গত বছর ফাইনালে নোভাক জকোভিচ ৭-৫, ৬-২, ৬-২ সেটে দানিল মেদভেদেভকে হারিয়ে নবমবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতেছিলেন। এবার জকোভিচ খেতাব দখলে রাখার লড়াইয়ে অংশ নিতে না পারায় বিশ্বের ১ নম্বর মেদভেদেভই ছিলেন শীর্ষবাছাই। কিন্তু ষষ্ঠ বাছাই নাদালের অভিজ্ঞতার সামনে এঁটে উঠতে পারলেন না তরুন মেদভেদেভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+