নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে মিয়ামি ওপেন জয় রজার ফেডেরারের
৩৫ বছর বয়সে এসেও স্বপ্নের দৌড় চলছে টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের। অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার মিয়ামি ওপেনে স্পেনের রাফায়েল নাদালকে হারিয়ে ট্রফি ঘরে তুললেন এই সুইস তারকা।
মিয়ামি, ৩ এপ্রিল : ৩৫ বছর বয়সে এসেও স্বপ্নের দৌড় চলছে টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের। অস্ট্রেলিয়ান ওপেনের পর এবার মিয়ামি ওপেনে স্পেনের রাফায়েল নাদালকে হারিয়ে ট্রফি ঘরে তুললেন এই সুইস তারকা।
রবিবার রাতের ফাইনালে নাদালকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে দিয়েছেন ফেডেরার। ছয় মাসের চোট কাটিয়ে এবছরের শুরুতেই তিনি প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ডস্লাম জেতেন। তারপরে ইন্ডিয়ান ওয়েলস খেতাব জেতার পর এবরা জিতলেন মিয়ামি ওপেন।

এই নিয়ে শেষ চার সাক্ষাতে নাদালকে হারিয়েছেন ফেডেরার। এই ফর্ম সঙ্গে নিয়েই তিনি ফরাসি ওপেনে নামতে চান বলে আশাপ্রকাশ করেছেন ফেডেরার। এদিকে এই নিয়ে মোট পাঁচবার মিয়ামি ওপেন ফাইনাল খেললেন নাদাল। তবে একবারও জিততে পারেননি।
প্রসঙ্গত, ২০১৬ সালের মাঝামাঝি সময়ে হাঁটুর চোটে টেনিস কোর্ট থেকে ছিটকে যান ফেডেরার। অনেকে ধরে নিয়েছিলেন আর বুঝি কোর্টে ফেরা হল না এই টেনিস কিংবদন্তির। তবে সকলকে ভুল প্রমাণ করে এবছর জানুয়ারিতে ফিরেই পরপর তিনটি ট্রফি জিতে নিলেন ফেড-এক্স। এবার তাঁর লক্ষ্য আগামী ২৮ মে থেকে শুরু হতে চলা ফরাসি ওপেনের দিকে।












Click it and Unblock the Notifications