নাদালকে ধুলোয় মিশিয়ে সাংহাই মাস্টার্স পকেটে পুরলেন ফেডেরার
চির প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে সাংহাই মাস্টার্স ফাইনালে জিতলেন রজার ফেডেরার।
ফের টেনিস ইতিহাসের সর্বোত্তম লড়াই দেখা গেল সাংহাই মাস্টার্স ফাইনালে। চির প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে সাংহাই মাস্টার্স ফাইনালে জিতলেন রজার ফেডেরার। ৬-৪ ও ৬-৩ ব্যবধানে পরপর দুটি সেট জিতে নেন ফেডেরার।

প্রথম সেটে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন নাদাল। তবে ফেডেরার জমি ছাড়েননি। দ্বিতীয় সেটের শুরুতেও নাদাল আক্রমণাত্মক খেলতে শুরু করলে ফেডেরার স্বমূর্তি ধারণ করে। তারপর আর নাদালের পক্ষে ফেড এক্সকে আটকানো সম্ভব হয়নি।
সেমিফাইনালে ফেডেরার খুয়ান দেল মার্টিন পোত্রোকে হারিয়ে দেন। ওদিকে নাদাল হারান মারিন সিলিচকে। ফাইনালেও কাউকেই এগিয়ে রাখেননি বিশেষজ্ঞরা। তবে এবছর মোট পাঁচবারের সাক্ষাতে টেনিস ক্রমতালিকায় এক নম্বরে থাকা নাদালকে সবকটিবারই ফেডেরার হারিয়ে দিলেন।
এদিন সাংহাই মাস্টার্স জেতার ফলে কেরিয়ারের ৯৪তম খেতাব জিতলেন ফেড এক্স, ছুঁয়ে ফেললেন ইভান লেন্ডলকে। বিশ্বের দুই নম্বর টেনিস তারকা ফের একবার বুঝিয়ে দিলেন কেন তাঁকে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়ের তালিকায় একেবারে উপরে রাখছে টেনিস দুনিয়া।












Click it and Unblock the Notifications