ফরাসি ওপেনে এগোলেন নাদাল ও বার্টি, ছিটকে গেলেন রুবলেভ ও ভেনাস
ফরাসি ওপেনে অঘটনের ধারা অব্যাহত। পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভ। তবে সহজ জয় পেয়েছেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল ও গেল মনফিলস। চোট নিয়ে আশঙ্কা তৈরি হলেও জয় পেয়েছেন অ্যাশলে বার্টি। যদিও ছিটকে গিয়েছেন ভেনাস উইলিয়ামস।

১৪তম ফরাসি ওপেন জিতে রজার ফেডেরারকে টপকে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি সামনে রয়েছে রাফায়েল নাদালের। ক্লে কোর্টের রাজা আজ সহজেই হারালেন বিশ্বের ৬৩ নম্বর অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনকে। রোলাঁ গারোয় নাদালের জয়-পরাজয়ের রেকর্ড দাঁড়াল ১০১-২। ২০১৯ সালে ফাইনালের পর থেকে ফরাসি ওপেনে কোনও সেট হারেননি এবারের তৃতীয় বাছাই নাদাল। ২০১৯ সালে ডমিনিক থিয়েমের পর এদিন ২১ বছরের পপিরিনের সামনে অবশ্য নাদালকে একটি সেটে হারানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। তৃতীয় সেটে তিনি এগিয়ে ছিলেন ৫-৩-এ। যদিও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করেন নাদাল। খেলার ফল ৬-৩, ৬-২, ৭-৬ (৩)। নাদাল পরে বলেন, তৃতীয় সেট জিততে পেরে খুশি। কীভাবে জিতলাম জানি না। কিন্তু জিতে ভালো লাগছে।
"La Monf" au deuxième tour 🔥 🇫🇷 #RolandGarros
— Roland-Garros (@rolandgarros) June 1, 2021
গ্র্যান্ড স্ল্যামে পরাজয়ের খরা মেটালেন গেল মনফিলস। ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর গ্র্যান্ড স্ল্যামে এদিনই মনফিলস জয় পেলেন আলবার্ট রামোস ভিনোলাসের বিরুদ্ধে, জিতলেন ১-৬, ৭-৬ (৬), ৬-৪, ৬-৪ সেটে। তবে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন রবলেভ। ৩ ঘণ্টা ৪৬ মিনিটের ম্যারাথন লড়াইয়ে জার্মানির জান-লেনার্ড স্টাফ রুবলেভকে হারালেন ৬-৩, ৭-৬ (৬),৪-৬, ৩-৬, ৬-৪ সেটে।

বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যাশ বার্টিও প্রথম রাউন্ড জিতলেন আশঙ্কা তৈরির পর। বার্নাদা পেরার বিরুদ্ধে ম্যাচে বার্টি খেলতে নেমেছিলেন থাউয়ে ব্যান্ডেজ নিয়ে। এমনকী নির্ণায়ক তৃতীয় সেটের আগে তাঁকে চিকিৎসকদের শুশ্রূষা নিতে হয়। প্রথম সেট বার্টি ৬-৪ ব্যবধানে জিতলেও পরের সেট পেরা জেতেন ৬-৩ ব্যবধানে। তবে তৃতীয় সেট তিনি জিতে নেন ৬-২ ব্যবধানে। ২০১৯ সালে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন বার্টি গত বছর এই গ্র্যান্ড স্ল্যামে খেলেননি করোনা পরিস্থিতির কারণেই।
Starting strong 💪
— Roland-Garros (@rolandgarros) June 1, 2021
No.32 Ekaterina Alexandrova wins her first ever meeting with Venus Williams 6-3, 6-1 to move on to the second round.#RolandGarros pic.twitter.com/KC6qLDsVSo
কেরিয়ারের ২৪তম ফরাসি ওপেন খেলতে নেমে প্রথম রাউন্ডে বিদায় নিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা ভেনাস উইলিয়ামস। ১৯ বছর আগে রোলাঁ গারোয় রানার-আপ হয়েছিলেন। তবে এদিন একাতেরিনা আলেকজান্দ্রোভার কাছে ৩-৬, ১-৬ সেটে হারলেন ভেনাস। পরপর চার বছর ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications