মার্কিন সাম্রাজ্যে ফের নায়ক , ইউএস ওপেন জিতলেন নাদাল
ইউএস ওপেনের ফাইনালে ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।
কেরিয়ারের তৃতীয় ইউএস ওপেন খেতাব পকেটে পুড়ে নিলেন রাফায়েল নাদাল। ফাইনালে স্ট্রেট সেটে ম্যাচ জিতে ফের নায়ক রাফায়েল নাদাল।
চোট জর্জরিত রাফায়েল নাদাল একটা সময় সার্কিটের বাইরে ছিটকে গিয়েছিলেন। আর বিশ্ব টেনিসে সেভাবে ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন যখন জোরালো হয়ে উঠছে তখন চোট সারিয়ে ফের ফিরলেন সার্কিটে। জবাব দিল রাফার র্যাকেট।
Goodnight from Flushing Meadows...
Another amazing 2 weeks at the #USOpen.@RafaelNadal 👋🏼🏆 pic.twitter.com/eurbFkggWb
— US Open Tennis (@usopen) September 11, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>রবিবার মেগা ফাইনালে ১০বার ফরাসি ওপেন খেতাব পকেটে পোড়া স্প্যানিশ তারকা র ঝলকানি দেখল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১০, ২০১৩-র পর ফের একবার ইউ এস ওপেন জিতে নিলেন তিনি। ফাইনালে হারালেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে। খেলার ফল ৬-৩, ৬-৩, ৬-৪।
6-3, 6-3, 6-4.@RafaelNadal defeats Kevin Anderson to win his 3rd #USOpen title and 16th career Grand Slam🏆! pic.twitter.com/rJANGdqcyV
— US Open Tennis (@usopen) September 10, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>গ্র্যান্ডস্ল্যামের তালিকায় এই মুহূর্তে রজার ফেডেরারের থেকে তিন পিছনে স্প্যানিয়ার্ড। এ বছরে এটা নাদালর পঞ্চম খেতাব। অন্যদিকে প্রতিপক্ষ ৩৪ বারের চেষ্টায় এই প্রথম কোনও গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠেছিলেন। ২ ঘন্টা ২৮ মিনিটের লড়াইতে কখনই খুব একটা প্রভাবশালী দেখায়নি রাফার প্রতিপক্ষকে।
সব মিলিয়ে বিশ্ব টেনিস ফের একবার রাফা যুগ শুরুর স্বপ্ন দেখছেন নাদাল ফ্যানরা।
Click it and Unblock the Notifications