সুরকির সম্রাট রাফা, লা ডেসিমার নজির গড়ে ফের সার্কিট কাঁপালেন স্প্যানিয়ার্ড

ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসে জিতলেন নাদাল। খেলার ফল ৬-২,৬-৩, ৬-১। এই নিয়ে দশবার খেতাব জিতলেন স্প্যানিয়ার্ড। ওয়ারিঙ্কাকে হারিয়ে সেরার শিরোপা নাদালের মাথায়।

দুরন্ত নাদাল। লা ডেসিমা-র স্বপ্নপূরণ। ২০১৪-র পর ফের সুরকি জয় সম্রাটের।৩১ বছরে নিজের দশম ফরাসি ওপেন পকেটে পুড়লেন। যা এক নজির হয়ে রইল। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী রজার ফেডেরারের থেকে আর তিনটি গ্র্যান্ডস্ল্যাম পিছনে রইলেন স্প্যানিয়ার্ড। স্ট্যান ওয়ারিঙ্কাকে এককথায় উড়িয়ে দিয়ে ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন রাফায়েল নাদাল। সুইস টেনিস খেলোয়াড়কে ২ ঘন্টার লড়াইতে স্ট্রেট সেটে হারালেন স্প্যানিশ তারকা। খেলার ফল ৬-২, ৬-৩, ৬-১।

পুরোন পরিসংখ্যান মেনে শুরু থেকেই এগিয়ে ছিলেন রাফা। ২০০৭ থেকে এর আগে মোট ১৮ বার মুখোমুখি হয়েছিলেন ওয়ারিঙ্কা ও নাদাল। তার মধ্যে নাদাল জিতেছিলেন ১৫ বার। ১৯ তম মিটিংয়েও পরিসংখ্যান এগিয়ে নিয়ে যেতে পারলেন না সুইস টেনিস খেলোয়াড়। উল্টে নজির গড়ে ফেললেন স্প্যানিশ জায়ন্ট। রোলা গ্যাঁরোয় ফাইনালে পৌছনোর আগে একটিও সেট হারেননি নাদাল। আর ফাইনাল দেখল জ্বলন্ত আগুন। ঝাঁঝে ছারখার হয়ে গেল প্রতিপক্ষ।

ইতিহাস রাফায়েল নাদালের, দশম ফরাসি ওপেন জিতলেন স্প্যানিয়ার্ড

২০১৫ সালে ফরাসি ওপেন জেতা স্ট্যান ওয়ারিঙ্কা এদিন আদৌ দাগ কাটতে পারেননি। ২০০৫ থেকে যে যাত্রা শুরু তারপর টানা চারবছর জিতেছেন। ফের ২০১০ থেকে টানা পাঁচ বছর। ২০১৪-র পর স্বপ্নের দশের জন্যা অপেক্ষাটা অনেক বেশি হলেও ২০১৭-য় স্বপ্নপূরণ হল। কথায় আছে সবুরের ফল মিঠে হয়, তিন বছরের অপেক্ষার শেষ তাই সাধের লা ডেসিমায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+