ইউএস ওপেনের ফাইনালে নাদাল বনাম মেদভেদেভ, দেখে নিন তথ্য
ইউএস ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হচ্ছেন ডানিল মেদভেদেভ। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। মেগা ফাইনাল শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক দুই খেলোয়াড় সম্পর্কে কিছু তথ্য।
ইউএস ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হচ্ছেন ডানিল মেদভেদেভ। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। মেগা ফাইনাল শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক দুই খেলোয়াড় সম্পর্কে কিছু তথ্য।

১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের মুখে নাদাল
রবিবার কেরিয়ারের ২৭তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে নামছেন স্পেনের রাফায়েল নাদাল। ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের মুখে দাঁড়িয়ে আছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা।

৩ বারের চ্যাম্পিয়ন
কেরিয়ারে তিন বার ইউএস ওপেন জিতেছেন রাফায়েল নাদাল। পাঁচ বার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন স্পেনের কিংবদন্তী।

মেদভেদেভের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল
এর আগে কোনও গ্র্য়ান্ড স্ল্যামে চতুর্থ রাউন্ড টপকাতে পারেননি রাশিয়ার ডানিল মেদভেদেভ। এটাই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যান্ড ফাইনাল।

১৪ বছর পর
১৪ বছর পর আবারও কোনও রাশিয়ান গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলতে চলেছেন। ২০০৫ সালে অস্ট্রেলিয় ওপেনের ফাইনাল খেলেছিলেন মারাট সাফিন। লেইটন হেউটকে হারিয়ে সেতাব জিতেছিলেন ওই রাশিয়ান।

মুখোমুখি দুই তারকা
এর আগে এক বার বিশ্বের দুই নম্বর টেনিস তারকা রাফায়েল নাদালের মুখোমুখি হয়েছিলেন পাঁচ নম্বর ডানিল মেদভেদেভ। রাশিয়ানকে হারিয়ে মন্টেরালের ফাইনাল জিতেছিলেন স্পেনের তারকা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications