Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rafael Nadal: এভাবেও ফিরে আসা যায়! চোট সারিয়ে প্রত্যাবর্তনের দিনক্ষণ জানিয়ে দিলেন নাদাল

এভাবেও ফিরে আসা যায়! নতুন বছরের শুরুতেই টেনিস কোর্টে ফিরছেন রাফায়েল নাদাল। চোট আঘাতের সমস্যায় প্রায় গোটা বছরটাই কোর্টের বাইরে কাটাতে হয়েছিল স্প্যানিশ তারকাকে। তাঁর অবসর নিয়েও শুরু হয়েছিল জল্পনা। কিন্তু তিনি তো কিংবদন্তি, নিঃশব্দে কেন হারিয়ে যাবেন। বিদায়ের আগে প্রমাণ করে দেবেন বয়স একটা সংখ্যা মাত্র।

চোটের কারণে গোটা বছর কার্যত খেলতে পারেননি নাদাল। তবে কোর্টে যে তিনি প্রত্যাবর্তন করবেন, সেই কথা আগেই জানিয়েছিলেন। কথা রাখলেন নাদাল। বছরের শেষেই ভক্তদের দিলেন দারুণ একটা সুখবর। জানিয়ে দিলেন কবে কোর্টে ফিরবেন তিনি?। আগামী জানুয়ারিতে ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলবেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর টেনিস খেলোয়াড়।

Rafael Nadal

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের ক্যামব্যাকের কথা জানিয়েছেন নাদাল। স্প্যানিশ তারকা বলেন 'প্রায় ১ বছর প্রতিযোগিতার বাইরে থাকার পর এবার কোর্টে ফেরার পালা। জানুয়ারির প্রথম সপ্তাহে ব্রিসবেনে খেলব। সবার সঙ্গে দেখা হবে আবার।'

একইসঙ্গে স্প্যানিশ তারকা উল্লেখ করেছেন, 'আমি মনে করি না, এভাবে শেষ আমার করা উচিত। আমি খেলার জ‌ন্য কঠোর পরিশ্রম করেছি। ফলে সাংবাদিক বৈঠক করে কেরিয়ার শেষ করব না। আমি ঠিক পথেই থামব।' প্রায় এক বছর পর টেনিসে ফিরছেন বর্তমানে এটিপি সার্কিটের ৬৬৩ নম্বর তারকা।

চলতি বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে হারের পর আর কোর্টে দেখা যায়নি নাদালকে। ফরাসি ওপেন শুরু কয়েক দিন আগে তিনি জানিয়েছিলেন, চোটের জন্য ২০২৩ সালে আর খেলতে পারবেন না। পায়ের পাতা, পেটের পেশি এবং পিঠের চোটে কাবু ছিলেন নাদাল। ঠিক মতো সার্ভিসও করতে পারছিলেন না ২২টি গ্র্যান্ড স্লামের মালিক। নিজের সাম্রাজ্য লাল সুড়কির কোর্টেও চলতি বছর দেখা যায়নি নাদাল শো।

অস্ত্রোপচারের পর সম্পূর্ণ ফিট হয়ে আবার কোর্টে ফিরতে চলেছেন তিনি। আরও একবার স্বমহিমায় ফিরতে চাইছেন স্প্যানিশ টে‌নিস তারকা। আগেই ইঙ্গিত দিয়েছিলেন ২০২৪ সালেই তিনি বুট জোড়া তুলে রাখবেন। তবে কোর্ট থেকে চিরবিদায় নেওয়ার আগে চোটের কাছে হার মানতে চাননি লাল সুড়কির সম্রাট।

কেরিয়ার শেষ করে দেওয়ার আগে টেন‌িস কোর্টকে রাঙিয়ে দিতে চান নাদাল। সেই শপথ থেকেই হয়তো নতুন বছরের গোড়ায় প্রত্যাবর্তনের ভাবনা। ফরাসি ওপেন জিতেছেন রেকর্ড সংখ্যক ১৪ বার। ফেডেরার আগেই অবসর নিয়েছেন। নাদাল বনাম জকোভিচ দ্বৈরথ দেখার অপেক্ষায় টেনিস প্রেমীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+