অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল : স্বপ্নের দ্বৈরথে আজ নাদাল-ফেডেরার
অস্ট্রেলিয়ান ওপেন (পুরুষ) ফাইনালে মুখোমুখি হতে চলেছেন বিশ্বের দুই সেরা টেনিস তারকা। একদিনে রাফায়েল নাদাল অন্যদিকে রজার ফেডেরারা, স্বপ্নের দ্বৈরথ।
মেলবোর্ন, ২৯ জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেন (পুরুষ) ফাইনালে মুখোমুখি হতে চলেছেন বিশ্বের দুই সেরা টেনিস তারকা। একদিনে রাফায়েল নাদাল অন্যদিকে রজার ফেডেরারা, স্বপ্নের দ্বৈরথ।[দিদি ভেনাসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সেরেনা উইলিয়ামস]
একদিকে ৩৫ বছরের রজার ফেডেরার, যিনি গত ৪৩ বছরের সবচয়ে বেশি বয়সের গ্র্যান্ড স্লাম ফাইনালিস্ট। অন্যদিকে বছর তিরিশের নাদাল, যিনি ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন জেতার পর একের পর এক চোটকে পরাস্ত করে ফের সবচেয়ে বড় টাইটেল জেতার জন্য ফাইনালে পৌঁছলেন।

ফেডেরার এদিন তার একশো শতাংশ কিংবা তার বেশি দিয়েই এই ম্যাচ জেতার চেষ্টা করবেন। তার কারণ ম্যাচে জিতে ১৮ টা গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করতে চাইবেন নাফেডেরার।
অন্যদিকে নাদাল এই ম্যাচে জিতলে ১৫তম গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হবেন নাদাল। ফেডেরারের সঙ্গে গ্র্যান্ড স্লাম জয়ের ব্যবধান কমাতে সক্ষম হবেন নাদাল। পাশাপাশি বড় জয়ের তালিকায় পিট সাম্প্রাসের সঙ্গে দ্বিতীয় স্থান ভাগ করে নেবেন নাদাল।
গ্র্যান্ড স্লাম দয়ের নম্বরে নাদালের থেকে ফেডেরার এগিয়ে থাকলেও, একে অপরের সঙ্গে যখন মুখোমুখি হয়েছেন, সেই সব ম্যাচে কিন্তু সাফল্যের হার বেশি রয়েছে নাদালের পক্ষেই। নাদাল যেখানে ২৩টি ম্যাচ জিতেছেন, সেখানে ফেডেরারের ঝুলিতে ১১ টি জয়। এমনকী গ্র্যান্ড স্লাম ইভেন্টেও নাদাল ফেডেরারকে হারিয়ে নাদাল জিতেছেন ৯ বার, ফেডেরার মাত্র ২বার নাদালকে হারিয়েছেন।












Click it and Unblock the Notifications